কোনো হাহাকার নেই : শাবনূর
সাক্ষাত্কার : আনিকা হোসেন
শুক্রবার মুক্তি পেয়েছে শাবনূর অভিনীত এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘মন ছুঁয়েছে মন’ ছবিটি। আপাতদৃষ্টিতে এটাই শাবনূর-রিয়াজ জুটির শেষ ছবি। নতুন করে কোনো ছবিতে চুক্তিবদ্ধ না হলে দর্শকনন্দিত এই জুটিকে আর দর্শক বড় পর্দায় দেখতে পাবেন না নতুন ছবিতে। ‘মন ছুঁয়েছে মন’ এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা হয় তারকা এই নায়িকার সঙ্গে—
মন ছুঁয়েছে মন কী ধরনের ছবি?
এটা মূলত রোমান্টিক ছবি। তবে পারিবারিক সেন্টিমেন্টও গল্পে স্থান পেয়েছে। মোস্তাফিজুর রহমান মানিক তরুণ ও মেধাবী পরিচালক। ভালো একটি ছবি নির্মাণ করেছেন।
সিনেমাটি হলে গিয়ে দেখেছেন?
না। এখনও সময় হয়নি। তবে ইচ্ছে আছে সিনেমা হলে গিয়ে দেখার।
আগামী শুক্রবার আপনার অভিনীত আরেকটি আলোচিত ছবি মুক্তি পাচ্ছে?
হ্যাঁ। পিরিতির আগুন জ্বলে দ্বিগুণ।
এ ছবি সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
অসাধারণ একটি ছবি। গল্পপ্রধান এ ছবিটির সাফল্যের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। পিরিতির আগুন জ্বলে দ্বিগুণ ছবির প্রযোজকের আরও দুটি ছবিতে আমি অভিনয় করেছি। দুটোই সুপারহিট। আমার প্রাণের স্বামী ও ১ টাকার বউ। সেই ধারাবাহিকতায় এ ছবিটিও ব্যবসাসফল হবে বলে আমার বিশ্বাস। তবে একটি কথা বলতে পারি, পারিবারিক দর্শক এ ছবিটি প্রাণ ভরে উপভোগ করবেন।
ইদানীং আপনার হাতে ছবির সংখ্যা কমে গেছে। আপনার মত কী?
আমার কোনো হাহাকার নেই। সবাইকে এক সময় জায়গা ছেড়ে দিতে হয়। কেননা, বয়স কারও জন্য অপেক্ষা করে না। আমিও এখন আর টিপিক্যাল নায়িকা হতে চাই না। চরিত্রপ্রধান গল্পের ছবিতে কাজ করতে চাই। কিন্তু আমাদের সিনেমায় এখনও সেই ধারার ছবি কম নির্মিত হচ্ছে। এ কারণে আমার হাতে ছবি কমে গেছে। তবে আমি বিশ্বাস করি ভালো ছবির নির্মাণ বাড়ছে এবং আমাদের মতো শিল্পীদের ব্যস্ততাও এক সময় বাড়বে।
উচ্চ সম্মানী নেয়ার বিষয়ে আপনার বিরুদ্ধে প্রায়ই অভিযোগ পাওয়া যায়।
দেখুন, আমি একটি ছবিতে শতভাগ এফোর্ট দেই। মন-প্রাণ উজাড় করে দিয়ে কাজ করার চেষ্টা করি। তাহলে আমার যোগ্য সম্মানী কেন দেয়া হবে না। আমি যেমন কাজের বিষয়ে কম্প্রোমাইজ করি না, তেমনি সম্মানীর বিষয়ে কোনো কম্প্রোমাইজ করি না।
বয়সের কথা বললেন, বড় বোন বা ভাবীর চরিত্রে কাজ করার মতো কোনো সিদ্ধান্ত কি নিয়েছেন?
এখনও না। তবে ছবির গল্প যদি আমাকে ইমপ্রেস করতে পারে তাহলে মায়ের চরিত্র করতেও আমার আপত্তি নেই। তবে আপাতত সে ধরনের কোনো গল্প বা চরিত্রের প্রস্তাব পাইনি। তাছাড়া এখনও মা-ভাবীর চরিত্রে অভিনয় করার মতো সময় আমার আসেনি। কিন্তু চরিত্র যদি মুখ্য হয় তাহলে আমি অবশ্যই কাজ করব। আসলে এখন আর আমার নায়িকা হওয়ার ইচ্ছে নেই। আমাকে সবাই সুঅভিনেত্রী বলেন, এটাই আমার বড় পাওনা। সুতরাং আমি অভিনেত্রী হতে চাই।

সাধারণ বিভাগ
আবহাওয়া