Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ময়মনসিংহে স্বামী প্রণবানন্দজী মহারাজের ১১৪তম জন্মোত্সব

ময়মনসিংহ প্রতিনিধি
যুগাচার্য শ্রীমত্ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১১৪তম জন্মোত্সব উপলক্ষে শ্রীশ্রী প্রণব মঠ ময়মনসিংহের উদ্যোগে শহরের দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণে শেষ হলো তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা। শুক্রবার সমাপনী দিনে দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে শ্রীমত্ আচার্য দেবের প্রতিকৃতিসহ এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার উদ্বোধন করেন পৌর মেয়র ইকরামুল হক টিটু।
শোভাযাত্রায় প্রণব মঠ বাংলাদেশের সভাপতি শ্রীমত্ স্বামী দিগ্বিজয়ানন্দজী মহারাজ, সাধারণ সম্পাদক শ্রীমত্ স্বামী সোমানন্দজী মহারাজ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক স্বপন সরকার, কমিশনার অসিত রঞ্জন দত্ত বাবন, উত্সব কমিটির আহ্বায়ক শংকর সরকার, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক শংকর সাহা, ব্যবসায়ী মালিক মোঃ শহীদুল্লাহ, সজল সরকার, কাঞ্চন সরকার, বিমান পাল, স্বাধীন চৌধুরী, আকাশ সাহা প্রমুখ। তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গলাচরণ. শ্রীশ্রী সংঘগীতা ও শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ভজন সঙ্গীতানুষ্ঠান, গুরুপূজা, যজ্ঞানুষ্ঠান, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?