Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
গতকাল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে বিশিষ্ট সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ৯৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে সাহিত্যিকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিলের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ (অব.) বিনয় চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম মাহবুব-উল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক আতিয়ার রহমান, প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, দৈনিক আমার দেশ পত্রিকার বালিয়াকান্দি প্রতিনিধি সোহেল মিয়া, প্রভাষক সিরাজুল ইসলাম, প্রভাষক হেলাল উদ্দিন, সুবোধ মৈত্র প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ ও মীর মশাররফ হোসেন কলেজ পৃথক পৃথকভাবে মৃত্যুবার্ষিকী পালন করে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?