Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

যশোর ও চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ

যশোর অফিস
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আবদুস সোবহানের বাড়িতে আওয়ামী লীগ কর্মীদের হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির যশোর শহর শাখা। জামায়াতের উদ্যোগে শহরের দড়াটানা জামে মসজিদ থেকে শুক্রবার বাদ জুমা মিছিল বের হয়। এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি মাস্টার নূরুন্নবী, সাবেক এমপি মুহাদ্দিস আবু সাঈদ, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস খান, অধ্যাপক গোলাম রসুল ও নুরে আলা নুর মামুন উপস্থিত ছিলেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
চট্টগ্রাম ব্যুরো জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আবদুস সুবহানের পাবনা শহরের বাড়িতে আওয়ামী লীগের মিছিল থেকে হামলার প্রতিবাদে ও হামলাকারী আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার চট্টগ্রামের দেওয়ান বাজার এলাকায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?