বাঘায় এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় অধ্যক্ষের রুমে তালা
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় গত বৃহস্পতিবার এইচএসসির ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে শিক্ষার্থীরা অধ্যক্ষের রুমে তালা ঝুলিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শাহদৌলা ডিগ্রি কলেজে।
জানা যায়, আগত এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ বাবদ উপজেলা সদরে অবস্থিত শাহদৌলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক প্রত্যেক পরীক্ষার্থীর কাছে বোর্ড তালিকার বাইরে অতিরিক্ত ৪ থেকে ৫শ’ টাকা করে ফি আদায় করছেন। এ মর্মে বেলা ১২টার দিকে স্থানীয় কতিপয় শিক্ষার্থী কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাকের রুমে গিয়ে টাকা কম নেয়ার দাবি জানান। এ সময় অধ্যক্ষ অপারগতা প্রকাশ করলে কলেজের পরীক্ষার্থীরা একজোট হয়ে অধ্যক্ষের রুমে তালা ঝোলায়। এব্যাপারে কথা বলার জন্য অধ্যক্ষ আবদুর রাজ্জাকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
তবে ওই কলেজের অধ্যাপক আলী মুহম্মদ হাসেম অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি অস্বীকার করেছেন।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া