Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

আজ নোয়াখালী যাচ্ছেন এরশাদ

নোয়াখালী প্রতিনিধি
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ নোয়াখালী আসছেন। তিনি আজ বিকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে এক জনসভায় বক্তব্য রাখবেন। এরশাদের আগমনকে কেন্দ্র করে জেলা ও উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রচার-প্রচারণায় এবং নেতাকর্মীদের স্বতঃস্ফূত কর্মতত্পরতায় মুখরিত শহর এবং শহরতলি থেকে প্রত্যন্ত জনপদ পর্যন্ত। ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং অ্যাডভোকেট মাহবুবুর রহমানের মতো নেতারা জাতীয় পার্টি ছেড়ে চলে যাওয়ার পর নোয়াখালী জেলা জাতীয় পার্টি অভিভাবকহীন সংগঠনে পরিণত হয়। উপরন্তু জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবু সুফিয়ানের অকাল মৃত্যু এবং সাবেক সভাপতি ফজলে এলাহীর দীর্ঘ নিষ্ক্রিয়তা ও সর্বশেষ পার্টি ত্যাগে জাতীয় পার্টি নামসর্বস্ব সংগঠনে পরিণত হয়।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?