শহর থেকে দূরে
বাঘার প্রতিবন্ধীদের শিক্ষা সফর
শিক্ষা সফরে আড্ডা আর আনন্দ উত্সবে মেতে ওঠে প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা। ন্যাশনাল কোর্ডিনেশান অফিস লিলিয়ান ফন্টস ডিআরআরএ বাংলাদেশের অর্থায়নে পরিচালিত স্বেচ্ছাসেবী সোসাইটি রাজশাহী গত বৃহস্পতিবার প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের শিক্ষা সফরের আয়োজন করে। সংস্থার নির্বাহী পরিচালক নিজামূল হুদা, মিডিয়েটর সুজাউজ্জামান, মাঠকর্মী খাদিজা আক্তারসহ সফরসঙ্গী ছিলেন শিক্ষক ও অভিভাবকরা। বাঘা প্রতিনিধি, রাজশাহী
জেলা আমিরের শপথ গ্রহণ
জামায়াতে ইসলামীর নবনির্বাচিত পটুয়াখালী জেলা আমির এ কে এম ফখরুদ্দীন খান রাজী শপথ গ্রহণ করেছেন। গত শুক্রবার সকালে জেলা জামায়াত কার্যালয় এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াতের বরিশাল মহানগরী আমির অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। উপস্থিত ছিলেন জেলা আমির মাওলানা আশরাফ আলী খান, জেলা সেক্রেটারি অধ্যাপক শাহ আলম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আলহাজ নাজমুল আহসানসহ জামায়াতের জেলা, পৌরসভা ও বিভিন্ন উপজেলা নেতারা। পটুয়াখালী প্রতিনিধি
দৌলতপুরে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মান্দারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে ১৭ ডিসেম্বর সন্ধ্যায় ধূমকেতু নাট্যগোষ্ঠীর ও যুব সংঘের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আবুল বাশার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর চিফ পার্চার একেএম রফিকুল হক (ডালু)। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
তালায় বৈশ্বিক উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ
জাতীয় স্বেচ্ছাসেবা কার্যক্রমের আওতায় একুশ শতকের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ১৭ ডিসেম্বর তালা ইউনিয়ন নাগরিক কমিটির অংশগ্রহণে স্থানীয় বেসরকারি সংস্থা্ উত্তরণের প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় এবং বৈশ্বিক উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। উত্তরণের আয়োজনে এবং ভিএসও বাংলাদেশের সহযোগিতায় প্রশিক্ষণ কোর্সে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উত্তরণের সহ-সমন্বয়কারী পীষুষ কান্তি বাড়ৈ। এ সময় উপস্থিত ছিলেন তালা ইউনিয়ন নাগরিক কমিটির সিনিয়র সদস্য অধ্যক্ষ এনামুল ইসলাম, সহসভাপতি সাংবাদিক আবদুল আলীম, সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান মীর জিল্লুর রহমান, এসএম কামাল হোসেন, গোবিন্দ ঘোষ, আবদুল মজিদ প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জে আলোকচিত্র প্রদর্শনী
চাঁপাইনবাবগঞ্জে গ্রামীণ কিশোর-কিশোরীদের জীবনমান উন্নয়ন বিষয়ে ছয় দিনব্যাপী এক আলোকচিত্র প্রদর্শনী চলছে। গত বৃহস্পতিবার স্থানীয় টাউন ক্লাব প্রাঙ্গণে মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা প্রধান অতিথি হিসেবে এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। ইউরোপীয় ইউনিয়ন ও ইউনিসেফের সহায়তায় স্বেচ্ছাসেবী সংস্থা সিএমইএস এই চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। আলোকচিত্র প্রদর্শনীতে গ্রামীণ জীবনযাত্রার ওপর তোলা স্থানীয় ১০ ফটোগ্রাফারের আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে। ২২ ডিসেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মধুপুরে বিজয় মেলা
বিজয় দিবস উপলক্ষে মধুপুরে তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে গত বুধবার রানী ভবানী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। মেলার শুভ উদ্বোধন করেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আঃ রাজ্জাক এমপি। মধুপুর প্রতিনিধি
বোরহানউদ্দিন রিপোর্টার্স ইউনিটির বিজয় উত্সব
গত বৃহস্পতিবার বোরহানউদ্দিন রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে স্থানীয় হাই স্কুল মাঠে বিজয় দিবস উপলক্ষে বিজয় উত্সবের আয়োজন করা হয়। ইউনিটির আহ্বায়ক এমএইচ শিপনের স্বাগত বক্তব্যের পর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, পৌর মেয়র সাইদুর রহমান মিলন, থানা অফিসার ইনচার্জ বেলায়েত হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার আহাম্মদউল্যাহ প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বোরহানউদ্দিন প্রতিনিধি
বগুড়ায় শীতবস্ত্র বিতরণ
বগুড়ায় গত শুক্রবার পুলিশের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সদর থানা চত্বরে জেলা পুলিশ সুপার হুমায়ুন কবির ৩ শতাধিক কম্বল, চাদর ও সোয়েটার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজার রহমান, সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান, বি-সার্কেল কাজেম উদ্দীন, এএসপি হেডকোয়ার্টার শিরিন আক্তার জাহান, ওসি জাহাঙ্গীর হোসেন, সেকেন্ড অফিসার মঞ্জুরুল হক ভূঁইয়া।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া