সংগঠন-সভা-সমাবেশ
বিজয় উত্সবের আয়োজন
মহান বিজয় দিবসে এক ব্যতিক্রমী বিজয় উত্সবের আয়োজন করেছিলেন রাজশাহীর বাগমারা উপজেলার হাসনীপুর গ্রামের মরহুম মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মমতাজ বেগম। প্রতিবেশী ও গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের অনুরোধে নিজ উদ্যোগে তিনি ১৬ ডিসেম্বর নিজ বাড়ির আাাঙ্গিনায় ও স্বামীর কবরের পাশে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেন। আয়োজনের মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের কবর জিয়ারত, খিচুড়ি বিতরণ, গ্রামীণ নানা খেলাধুলা, ঘরোয়া আলোচনা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।
রাজশাহীতে তিন বীরপ্রতীককে সম্মাননা
মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীতে তিন বীরপ্রতীককে সম্মাননা প্রদান করা হয়েছে। গত বুধবার দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে এই বীর সেনানীদের সম্মাননা দেয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন— বদিউজ্জামান টুনু বীরপ্রতীক, শামসুল আলম বীরপ্রতীক ও নূর হামীম রিজভী বীরপ্রতীক। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. দীপকেন্দ্র নাথ দাস তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
জেলা আ’লীগ নেতার শোডাউন
বিজয় দিবসে রাজশাহী জেলা আ’লীগ নগরীতে এক বিরাট শো-ডাউন ও বিজয় মিছিল বের করে। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার, ওমর ফারুক চৌধুরী এমপি ও মহিলা লীগের নেত্রী আকতার জাহান।
রাবিসাসের নতুন কমিটি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি ইসমাইল হোসেন সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার মামুন আবদুল কাইউমকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। রাবিসাস কার্যালয়ে গত শুক্রবার বিকালে রাবিসাসের সাবেক সভাপতি এবং নাট্যকলা ও সঙ্গীত বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন। পরে বিদায়ী সভাপতি কুদরাত-ই-খুদা বাবু ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম নতুন সভাপতি ও সেক্রেটারির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে রাবিসাসের সদস্যরা উপস্থিত ছিলেন।
হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম কর্মশালা
রাজশাহী সিটি কর্পোরেশনের জন্য একটি দক্ষ, কার্যকরী এবং যুগোপযোগী হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও নগরীর জন্য শক্তিশালী স্বাস্থ্য প্রোগ্রাম অবকাঠামো তৈরির উদ্দেশ্যে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনা এবং জার্মান টেকনিক্যাল কো- অপারেশনের কারিগরি সহায়তায় আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর সিভিল সার্জন ডা. মোঃ জহুরুল ইসলাম এ কথা বলেন।
জামায়াত নেতার বাসায় হামলার প্রতিবাদে বিক্ষোভ
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য জননেতা মাওলানা আবদুুস সোবহানের বাসায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে গত বৃহস্পতিবার রাজশাহীতে জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মজিবুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করনে নগর জামায়াতে ইসলামীর আমির জননেতা আতাউর রহমান। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
নগর জামায়াত আমিরের শপথগ্রহণ
আতাউর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী আমির হিসেবে গত বৃহস্পতিবার বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে মহানগর জামায়াত আয়োজিত এক রুকন সম্মেলনে তিনি শপথগ্রহণ করেন। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান তাকে শপথবাক্য পাঠ করান।
রাজশাহীতে ‘ঋত্বিক ঘটক’ চলচ্চিত্র উত্সব শুরু
ঋত্বিক ঘটকের স্মৃতি বিজড়িত রাজশাহীতে তিন দিনব্যাপী ‘ঋত্বিক ঘটক চলচ্চিত্র’ উত্সব গত বৃহস্পতিবার রাজশাহীর মিয়াপাড়ার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে উদ্বোধন করেন কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। রাজশাহী ফিল্ম সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। রাজশাহী ফিল্ম সোসাইটির আহ্বায়ক ড. জাহিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট কবি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, ঋত্বিক ঘটকের ভাগ্নে অ্যারোমা দত্ত, রিনা চক্রবর্তী ও রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. ইয়াসিন আলী।
জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাবের প্রতিবাদে শোভাযাত্রা
জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাবের প্রতিবাদে রাজশাহীতে এক ব্যতিক্রমী কফিন শোভাযাত্রা বের করা হয়। গত মঙ্গলবার দুপুরে বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্ট এবং সচেতনের যৌথ উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে শুরু করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সভায় বক্তারা জলবায়ু পরির্বতনে বরেন্দ্র অঞ্চলের ওপর পড়া নেতিবাচক প্রভাবগুলো তুলে ধরে বরেন্দ্র ভূমির জন্য বিশেষ বরাদ্দ দাবি করা হয়।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া