সড়ক দুর্ঘটনায় নিহত ৩
আমার দেশ ডেস্ক
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুরে কোচচাপায় শাহিনুর নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুরে এ দুর্ঘটনা ঘটে। মহাসড়ক পারাপারকালে ঢাকাগামী একটি অজ্ঞাত কোচ শাহিনুরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতির ভেংড়িপাড়া গ্রামের আমজাদ আলী আকন্দের ছেলে।
গোপালগঞ্জ : গোপালগঞ্জে ব্রিজের টোল আদায়ের সময় ট্রাকচাপায় আবুল কাশেম মোল্লা নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলানা মহাসড়কের মোল্লাহাট ব্রিজের টোল প্লাজায় এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, টোল প্লাজায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টোল আদায়কারী আবুল কাসেমকে চাপা দিলে সে ঘটনাস্থলে নিহত হয়।
করিমগঞ্জ (কিশোরগঞ্জ) : করিমগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে কদবানু নামের শতবর্ষী এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার করিমগঞ্জ-চামড়া নৌবন্দর সড়কের আয়লা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া