খুন-ডাকাতি-ছিনতাই
বগুড়ার আদমদীঘিতে খুন
বগুড়ার আদমদীঘির খুমারপুরের খাড়িপাড়ায় বৃদ্ধ আলতাফ আলী ফকিরকে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা খুন করেছে। শুক্রবার সকালে তার লাশ বাড়ির পাশে পুকুর থেকে পুলিশ উদ্ধার করে। তার বাবা একই এলাকার মৃত লালমন ফকির। বাড়ির পাশে মুদির দোকানে রাত যাপন করতে আসার পথে তিনি নিখোঁজ হন। পুলিশ জানিয়েছে, তাকে মারপিট ও শ্বাসরোধে হত্যা করা হতে পারে। বগুড়া অফিস ও আদমদীঘি প্রতিনিধি
মুন্সীগঞ্জে নবজাতকের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ জেলা শহরের মানিকপুর থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার জনৈক কামাল মিয়ার পরিত্যক্ত জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্বারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। মুন্সীগঞ্জ প্রতিনিধি
শিবপুরে একজন খুন
শিম চুরির অজুহাতে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে এক ব্যক্তিকে খুন করেছে দুর্বৃত্তরা। নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর গ্রামের মাহতাব মিয়ার বাড়িতে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম আবদুল মান্নান। তার বাড়ি পার্শ্ববর্তী পলাশ উপজেলার চলনা গ্রামে। শুক্রবার সকালে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসী পুলিশের কাছে শিম চুরির কারণে তাকে এভাবে মারার কথা স্বীকার করলেও নিহতের স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে শত্রুতা চলে আসছিল। শত্রুতার জের ধরেই রাতে তারা মান্নানকে বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে খুন করে। নরসিংদী প্রতিনিধি
পিরোজপুরে ডাকাতের হামলায় আহত ১৩
পিরোজপুরের জিয়ানগরে ডাকাতের হামলায় ৩ জন গুলিবিদ্ধ ও ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে মারাত্মক আহত রুস্তম ও সাইফুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর একজনকে পিরোজপুর সদর হাসপাতালে ভতির্ করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে ১০/১৫ জনের একটি ডাকাত দল জিয়ানগরের কালাইয়া গ্রামে শৈলেন ও রতন মাস্টারের ঘরের দরজা ভেঙে ঢুকে তাদের মারধর করে। তাদের চিত্কারে গ্রামবাসী এগিয়ে এলে ডাকাতদের এলোপাথাড়ি গুলিতে রুস্তম ও সাইফুলসহ ৩ জন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়। পিরোজপুর প্রতিনিধি

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া