এক পলকে
ক্লাবের নির্বাচন
চট্টগ্রাম ক্লাবের বার্ষিক নির্বাচনে সাইফুদ্দিন মোহাম্মদ তারেক চেয়ারম্যান ও আমানুল্লাহ আল সগীর ছুট্টু ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কমিটির নির্বাচিত সদস্যরা হলেন—ফাহিম আহমদ ফারুক চৌধুরী, ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান, ডা. সাদিক সাইফুর রহমান, মঞ্জুরুল হক মঞ্জু, হাবিবুল হক তুষার, এবিএম ফজলে হাসান চৌধুরী, হাবিব আহসান খান রনি, শাহজাদা আলম ও ডা. অলক নন্দী। চট্টগ্রাম ব্যুরো
এইডের প্রতিষ্ঠাবার্ষিকী
ঝিনাইদহের অ্যাকশন ইন ডেভেলপমেন্ট-এইডের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সংস্থার ব্যবস্থাপনা পর্ষদের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শহীদুল ইসলাম লাটু’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন এইডের কর্মসূচি সমন্বয়কারী আবদুর রশীদ, আশাবুল হক, সিনিয়র সহ-কর্মসূচি সমন্বয়কারী চন্দন বসু মুক্ত, শাখা সমন্বয়কারী শরিফুল ইসলাম ও মোমিনুল ইসলাম। ঝিনাইদহ প্রতিনিধি
মুক্তিযোদ্ধাদের সমাবেশ
বগুড়ার সারিয়াকান্দিতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার হাটফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে ও কমান্ডার নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন প্রমুখ। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বগুড়া অফিস ও সারিয়াকান্দি প্রতিনিধি
আলোচনা সভা
মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে সোনারগাঁও থানা বিএনপির উদ্যোগে উপজেলার পাকুন্দা বাবুবাজার এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল, দফতর সম্পাদক লায়ন ইউসুফ আলী। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
চিকিত্সা সেবা প্রদান
মহান বিজয় দিবস উপলক্ষে গত তিন দিনে খাগড়াছড়ি পার্বত্য জেলায় হামদর্দ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে ১২০০ গরিব ও দুস্থ-অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিত্সা ও ওষুধ বিতরণ করেছে হামদর্দ খাগড়াছড়ি শাখা।
ফ্রি চিকিত্সা ক্যাম্পে উপস্থিত ছিলেন হামদর্দ’র চট্টগ্রামের জোনাল ম্যানেজার জাহাঙ্গীর আলম, সহকারী ম্যানেজার অডিট মোঃ সহিদুল্লাহ, শাখা ব্যবস্থাপক আমীর হামজা, চিকিত্সক জহির রায়হান ও মেডিকেল প্রতিনিধি আবদুল হাই। খাগড়াছড়ি প্রতিনিধি
৩শ’ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
পাবনার সুজানগরে প্রায় ৩শ’ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত ১৬ ডিসেম্বর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবির ও রাকাবের চেয়ারম্যান খন্দকার জাহাঙ্গীর কবির রানা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একএম বন্দে আলী । সুজানগর (পাবনা) প্রতিনিধি
অগ্নিসংযোগ
রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া গাউছিয়া জুট মিলের শ্রমিক কলোনির বাবুর্চি নূরজাহান বেগমের শরীরে দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার রাতে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। রাত ৯টায় কাজ শেষে বাড়ি ফেরার পথে সে মঙ্গলখালী এলাকায় দুর্বৃত্তদের কবলে পড়ে। নুরজাহানের বাড়ি রূপগঞ্জ ইউনিয়নের বাগবের গ্রামে। তার পিতার নাম সিরাজউদ্দিন। আগুনে নূরজাহানের শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রূপগঞ্জ প্রতিনিধি
বিনামূল্যে চিকিত্সা সেবা
সিদ্ধিরগঞ্জে বিনামূল্যে চিকিত্সা সেবা দেয়া হয়েছে। ঢাকার বয়স্বী কল্যাণ সমিতি ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজির চাইল্ড হ্যাভেন কেজি অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুলের যৌথ উদ্যোগে এ চিকিত্সা সেবা দেয়া হয়। চাইল্ড হ্যাভেন কেজি অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুলে দিনব্যাপী বিনামূল্যে চিকিত্সা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সিদ্ধিরগঞ্জ পৌরসভার প্রশাসক আবদুল মতিন প্রধান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ ডা. মিলনের মা ও ইডেন কলেজের সাবেক অধ্যাপিকা সেলিনা আক্তার, বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম, আবুল কালাম ও আবদুস সালাম প্রমুখ। সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিরাত মাহফিল
আগামী ২৬ ফেব্রুয়ারি ২০১০ তারিখে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি সিরাত ময়দানে শুরু হচ্ছে ১৯ দিনব্যাপী ৩৯তম ঐতিহাসিক সিরতুন্নবী (স.) মাহফিল। গত বুধবার সকাল ১০টায় সিরাত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সিরাত পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম। হাফেজুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা কাজী নাছির উদ্দীন। লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া