Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

মৌলভীবাজারবাসীর বেদনাবিধুর দিন আজ

শাহ অলিদুর রহমান, মৌলভীবাজার
আজ ২০ ডিসেম্বর। মৌলভীবাজারবাসীর জন্য এক বেদনাবিধুর স্বজন হারানোর দিন। একাত্তরের এই দিনে দেশ যখন বিজয়ের আনন্দে উচ্ছসিত, ঠিক তখনই মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে এক রহস্যজনক মাইন বিস্ফোরণ ঘটে। এতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ক্যাম্পে আশ্রয় নেয়া অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা শাহাদত বরণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে মৌলভীবাজারে প্রতি বছর ২০ ডিসেম্বর স্থানীয় শহীদ দিবস পালন করা হয়। তবে ৩৮ বছর পার হলেও সেই মাইন বিস্ফোরণের রহস্য উদঘাটিত হয়নি।
মুক্তিযুদ্ধকালে মৌলভীবাজার মহকুমা সংগ্রাম কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আজিজুর রহমান জানান, দেশ স্বাধীন হওয়ার মাত্র ৪ দিন পর যুদ্ধজয়ী মুক্তিযোদ্ধারা মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে জড়ো হতে থাকেন। তারা অনেকেই ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। জানা যায়, এ ক্যাম্পে বিভিন্ন স্থান থেকে পাকিস্তানি বাহিনীর ফেলে যাওয়া এবং পুঁতে রাখা মাইন ও গ্রেনেড উদ্ধার করে জড়ো করে রাখা হয়েছিল। ২০ ডিসেম্বর দুপুর বেলা ক্যাম্পে অবস্থানরত মুক্তিযোদ্ধারা যখন দুপুরের খাবারের আয়োজন করছেন, তখন হঠাত্ এক বিকট শব্দে কেঁপে ওঠে মৌলভীবাজার শহর। পরপর অর্ধশত বিকট শব্দে মাইন বিস্ফোরণ ঘটে। মুক্তিযোদ্ধাদের দেহ ছিন্নভিন্ন হয়ে চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। বিস্ফোরণের ফলে ক্যাম্পে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের দেহের বিভিন্ন অংশ উড়ে গিয়ে পাশের রাস্তায় এমনকি গাছের ডালে আটকে থাকে। পরবর্তী সময়ে এসব মৃতদেহ জড়ো করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের একপাশে চাপ মাটি দেয়া হয়। একই কবরে হিন্দু-মুসলমান সবাইকে সমাহিত করা হয়েছে। সেদিন মাইন বিস্ফোরণে শহীদ হয়েছিলেন তাদের মধ্যে—রহিম ব্কস খোকা, উয়নুর আলী, আছকর আলী, জহির মিয়া, আছলাম আলী, শাহ আবদুল আজিজ, কাজল পাল, ইব্রাহিম আলী, রবীন্দ্র ভট্টাচার্য, প্রদীপ চন্দ্র দাস, সত্যেন্দ্র চন্দ্র দাস, নন্দলাল বাউড়ি, মুহাম্মদ আবদুল, তরণী মোহন দেব, তিসি চন্দ্র দেব, সুলেমান মিয়া, আবদুল খালিক, আবদুল জব্বার, তারা মিয়া, মাখন চন্দ্র পাল ও কানু চন্দ্র দাস।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?