Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বিভিন্ন স্থানে হামলা-সংঘর্ষ-গ্রেফতার

আমার দেশ ডেস্ক
বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ ও গ্রেফতার সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
যশোর : ছাত্রলীগ যশোর জেলা কমিটির ত্রাণবিষয়ক সম্পাদক লিটন শরীফকে শুক্রবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র নেতাজি সুভাষ চন্দ্র সড়কে ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে দলীয় প্রতিপক্ষ। প্রত্যদর্শীরা জানায়, বেলা দেড়টার দিকে লিটন শরীফ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ছাত্রলীগ ক্যাডার কাকন, রাজুসহ ৫/৬ সন্ত্রাসী তার গতিরোধ করে। সন্ত্রাসীরা লিটনকে ধরে পার্শ্ববর্তী ফিনিক্স ইন্স্যুরেন্স অফিস চত্বরে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
বরিশাল : চাঁদার দাবিতে বিদেশ ফেরত এক যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শুক্রবার নগরীর রূপাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
বেনাপোল : যশোরের শার্শা উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোজাফফর হোসেনকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে শার্শার নাভারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার মোজাফফর বাড়ি থেকে বাজারে আসার সময় স্টেশন রোডের একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় চিহ্নিত সন্ত্রাসী ডালিমের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয় লোকজন তাকে নাভারণ হাসপাতালে ভর্তি করে।
রাজশাহী : র্যাব-৫ রাজশাহীর বিনোদপুর ক্যাম্পের একটি অপারেশন দল শুক্রবার রাজশাহী জেলার চারঘাট থানাধীন পুড়াভিটা দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে জনৈক আবদুস সাত্তারের বাড়ির উত্তর পাশ থেকে আমিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে তিনটি প্যাকেটে ৫ কেজি ৭শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে।
কটিয়াদী (কিশোরগঞ্জ) : শুক্রবার কটিয়াদী থানা পুলিশ স্থানীয় জনতার সহায়তায় চারিপাড়া গ্রামের এটিএম মুশফিকুর রহমান সুরুজ হত্যামামলার আসামি মতিউর রহমানকে গ্রেফতার করেছে।
বরিশাল অফিস : র্যাবের অভিযানে ফেনসিডিলসহ আবু বক্কর গাইন নামের এক মাদক বিক্রেতা আটক হয়েছে। শুক্রবার নগরীর আমতলা মোড় থেকে তাকে আটক করা হয়।
মাধবপুর (হবিগঞ্জ) : মাধবপুর থানা পুলিশ শুক্রবার ভোর রাতে উপজেলার কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পুলিশ কাশিপুর গ্রামের মাদক ব্যবসায়ী হাবিব উল্লার বাড়িতে অভিযান চালায়। এ সময় হাবিব উল্লাহর ঘরে থাকা ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ বেঙ্গাডোবা গ্রামের ফজর আলীর ছেলে সোহেল মিয়া, নাসিরনগর উপজেলার ধর্মমণ্ডল গ্রামের আশ্রব আলীর ছেলে জহুর আলী ও তকদির হোসেনের স্ত্রী রিনা বেগমকে গ্রেফতার করে। এ ব্যাপারে মাধবপুর থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
শিবচর (মাদারীপুর) : র্যাবের গোয়েন্দা সদস্য সেজে প্রতারণার অভিযোগে গত বৃস্পতিবার সন্ধ্যায় শিবচরে এক ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে শিবচর থানা পুলিশ।
বোরহানউদ্দিন (ভোলা) : শুক্রবার সকাল ১১টায় বোরহানউদ্দিন পৌর এলাকার ৩নং ওয়ার্ডে ভাড়াটিয়া বাসায় থাকা বাবুল দা দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেছে তার স্ত্রী রাবেয়াকে।
পাবনা : শহরের রাঘবপুর থেকে সন্ত্রাসী আতিকুর রহমান শিপুলকে একটি পাকিস্থানি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ আটক করেছে র্যাব।
লক্ষ্মীপুর : গত বৃহস্পতিবার গভীর রাতে রামগঞ্জ থানা পুলিশ মাদকসহ দু’যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল ও পৌর যুবলীগ নেতা মনোয়ার হোসেন।
একই অভিযোগে ভোলাকোট ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহেদুল ইসলাম জুয়েলকে এক নম্বর আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
কুমারখালী (কুষ্টিয়া) : কুষ্টিয়া র্যাব অভিযান চালিয়ে ইতালিয়ান পিস্তল ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার সন্ধ্যায় দৌলতপুরের হোসেনাবাদ র্যাব ক্যাম্পের ডিএডি শাহাজাহান আলীর নেতৃত্বে র্যাবের একটি দল দৌলতপুর উপজেলার তারাগুনিয়া ব্যারাকপুর এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে অস্ত্র ব্যবসায়ী ঝন্টু আল মামুনকে গ্রেফতার করে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?