আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
আমার দেশ ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। কর্মসূচির অংশ হিসেবে ছিল শোভাযাত্রা ও আলোচনা সভা। বক্তারা সভায় অভিবাসন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা বাস্তবায়নের দাবি জানান। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
নাটোর : শুক্রবার নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী কমিশনার মোঃ রাসেদ হোসেন চৌধুরী। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ সাজেদুর রহমান খান, নাটোর জজকোর্টের পিপি মোঃ সিরাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খলিলুর রহমান ও নাটোর জেলা প্রেসক্লাব সভাপতি মোঃ মাহফুজ আলম মুনী, নাটোর এনজিও সংস্থার সভাপতি মোস্তাফিজুল ইসলাম মোস্তাক।
শরীয়তপুর : জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক দুলাল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনিছুর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম শহিদুর রহমান (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খায়রুল আলম শেখ, স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল ফজল মাস্টার প্রমুখ।
মুন্সীগঞ্জ : শুক্রবার সকালে শহরের কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ হোসেন বাবুল, পৌর মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, অধ্যক্ষ মেজর ইয়ার মোঃ মোর্শেদ আলম প্রমুখ।
নীলফামারী : দিবসটি পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এনজিও ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রাটি শহর দক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমিনুর রহমানের সভাপত্বিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরহাদ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম সিদ্দিকুর রহমান, ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার ইব্রাহিম সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের যোগাযোগ কর্মী দিজেন্দ্র নাথ রায়।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া