সুনামগঞ্জে কমরেড বরুণ রায় স্মরণে সভা : তার আদর্শ সামনে রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে
সুনামগঞ্জ প্রতিনিধি
কমরেড বরুণ রায় ছিলেন একজন দেশপ্রেমিক, সত্ ও ত্যাগী নেতা। তিনি সাধারণ মানুষের কাতারে থেকে জীবনভর তাদের অধিকার আদায়ের জন্য লড়াই-সংগ্রাম করে গেছেন। তার আদর্শ ও রাজনীতিকে সামনে রেখেই মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য সবাইকে কাজ করে যেতে হবে। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলন, হাওরাঞ্চলের ভাসান পানির আন্দোলনসহ মেহনতি মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি আমাদের আদর্শ। নতুন প্রজন্মের প্রেরণার উত্স হয়ে থাকবেন তিনি। মুক্তিযদ্ধের সংগঠক ও সাবেক সংসদ সদস্য প্রবীণ বিপ্লবী বরুণ রায় স্মরণে শুক্রবার বিকালে সুনামগঞ্জে আয়োজিত শোকসভায় বক্তারা এসব কথা বলেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে আরেক নেতা প্রবীণ বিপ্লবী লাল মোহন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন সিপিবির সভাপতি কমরেড মঞ্জুরুল আহসান খান। বক্তব্য দেন তারিক হাসান মিঠুন, মানবেন্দ্র দেব, আফতাব উদ্দিন আহমেদ, হুমায়ুন কবীর জাহানুর প্রমুখ।
, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক রুহুল তুহিন, জেলা উদীচীর সভাপতি বিজন সেন রায়, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রহমান মিজান, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক এনাম আহমেদ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সত্যজিত্ আচার্য চন্দন প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর বিপ্লবী এ নেতা সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরস্থ বাস ভবনে পরলোক গমন করেন।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া