Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

কুষ্টিয়ায় পত্রিকা সম্পাদককে জঙ্গিদের হুমকি

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ায় স্থানীয় এক পত্রিকার সম্পাদককে নিষিদ্ধ ঘোষিত মৌলবাদী জঙ্গি সংগঠন হুজি ক্যাডাররা গত শুক্রবার হত্যার হুমকি দিয়েছে। জানা গেছে, কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের সূত্রপাত পত্রিকায় ১৮ ডিসেম্বর সংখ্যায় ‘আমেরিকা প্রবাসী শিল্পী অপহরণ!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের ভেতরের অংশে এলাকাবাসীর বরাত দিয়ে শিল্পীর ভাই সানি হুজি সদস্য বলে উল্লেখ করা হয়। এরই জের ধরে মিরপুর থানার পোড়াদহ বাবুপাড়া গ্রামের নজমুলের ছেলে হুজি ক্যাডার সানি ও তার সহযোগীরা শুক্রবার বিকালে কুষ্টিয়া শহরের জেলখানা মোড়ে পত্রিকা কার্যালয়ে এসে পত্রিকার সম্পাদক আক্তার হোসেন ফিরোজকে খুঁজতে থাকে। সম্পাদককে না পেয়ে হুজি সদস্যরা তাকে হত্যা করা হবে বলে নির্বাহী সম্পাদক ও অফিস সহকারীকে হুমকি দিয়ে যায়। এ ব্যাপারে রাতেই কুষ্টিয়া সদর থানায় আক্তার হোসেন ফিরোজ জিডি করেছেন। হুমকির বিষয়ে কুষ্টিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?