Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

রোহিঙ্গাদের জন্য আলাদা পরিচয়পত্র হচ্ছে

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বাংলাদেশের আনাচেকানাচে অবৈধভাবে বসবাস করা রোহিঙ্গা নাগরিকদের জন্য আলাদা পরিচয়পত্র হচ্ছে এবং সেইসঙ্গে বার্মিজদের পুশব্যাক করার জন্যও কড়াকড়ি আরোপ করা হচ্ছে সীমান্ত এলাকায়। সম্প্রতি বিভিন্ন টিভি চ্যানেলে উপজেলা চেয়ারম্যান, সচেতন নাগরিক ও রাজনৈতিক নেতাদের প্রদান করা বক্তব্যের ভিত্তিতে এ সীদ্ধান্ত নেয়া হচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। গত ২ ডিসেম্বর পার্বত্য বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত স্মারকে নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যানের চিঠিতে প্রস্তাব করা হয়, রোহিঙ্গারা যাতে রাজনৈতিক দলের নেতাকর্মী হতে না পারে সে ব্যাপারে রাজনৈতিক দলের অঙ্গীকার আদায় করা, সব ধরনের জনপ্রতিনিধিত্বমূলক সংগঠন বা প্রতিষ্ঠানের নেতৃত্ব বা নির্বাচন থেকে বিরত রাখাসহ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হলে রোহিঙ্গারা বাংলাদেশকে স্থায়ী আবাসস্থল হিসেবে বেছে নিতে নিরুত্সাহিত হবে। যারা রোহিঙ্গাদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া প্রয়োজন বলেও উল্লেখ করা হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহামদ বলেন, মানবাধিকার লঙ্ঘন নয়, এখানে বসবাস করা রোহিঙ্গাদের আলাদা পরিচয়পত্র প্রদানের মাধ্যমে তারা শুধু এখানে বসবাস করার সুযোগ পাবে; তবে সব ধরনের সুযোগ-সুবিধা তারা ভোগ করতে পারবে না।
নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, সত্যিকারের রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তবে এখানে রোহিঙ্গা আখ্যায়িত করে স্বাধীনতার পূর্বকাল পর্যন্ত বসবাস করে আসা শত শত স্থায়ী নাগরিককে নানাভাবে হয়রানি করা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?