ভাতা বন্ধ করে দেয়ায় শতবছর বয়সীমুক্তিযোদ্ধা আকবরের মানবেতর জীবন
দৌলতখান (ভোলা) প্রতিনিধি
ভোলার দৌলতখানের ভবানীপুর কালিয়া গ্রামের শতবছর বয়সী মুক্তিযোদ্ধা আলী আকবরের মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে দেয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
বিগত জোট সরকারের আমলে তত্কালীন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অ্যাডভোকেট কুতুব উদ্দিন জাং চৌধুরীর রোষানলে পড়ায় তার মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে দেয়া হয়। এরপর থেকেই তিনি মানবেতর জীবন কাটাচ্ছেন। বর্তমান সরকারের আমলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বন্ধ ভাতা পুনঃচালুর দাবি জানিয়েছেন এই অসহায় মুক্তিযোদ্ধা। জানা যায়, ৩ মেয়ে ও ৪ ছেলের জনক মুক্তিযোদ্ধা আলী আকবর স্বাধীনতা যুদ্ধে এবং ৬ দফা আন্দোলনে অংশ নিয়েছিলেন। তিনি তত্কালে পাকিস্তান রেডক্রসে চাকরি করেন। পরবর্তীতে পূর্ব পাকিস্তান পরিবার পরিকল্পনা অধিদফতরের অধীনে দৌলতখানে নার্সিংয়ে চাকরি করা অবস্থায় মুক্তিবাহিনীর সঙ্গে ট্রেনিং নেন এবং আহত মুক্তিযোদ্ধাদের চিকিত্সাসেবায় নিজেকে নিয়োজিত রাখেন। স্বাধীনতার দীর্ঘদিন পর আজও তিনি মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া লাঠির হাতিয়ারটি যত্ন করে রেখে দিয়েছেন।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া