Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ঝিনাইগাতীতে জামিনে মুক্তি পেয়ে বাদীর বাড়িতে হামলা

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাদলাকুড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের মামলায় জামিনে মুক্তি পেয়ে বাদীর বাড়িঘর ভাংচুরসহ বাদীকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে আসামিরা।
জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার বাদলাকুড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামলায় আসামিরা জেলহাজতে যায়। সম্প্রতি জামিনে এসে আসামি বুলবুল, রুহুল আমিন, আইয়ুব আলী, হাশমত, ইছব ও জেহাদ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বাদী মন্নেছ আলীর বাড়িতে ভাংচুর করে। এ সময় বাড়িতে কোনো পুরুষ লোক ছিল না।
একমাত্র মহিলা সফুরা খাতুনকে পেয়ে আসামিরা বেদম মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিরা চলে যাওয়ার সময় বাদীকে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। পুলিশি তদন্ত চলছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?