Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

দামুড়হুদায় টমেটো পাকছে কেমিক্যালে

মোঃ শাহাবুদ্দিন. দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
দামুড়হুদা উপজেলা সদরে টমেটো খোলায় কেমিক্যালে পাকছে টমেটো। কেমিক্যালে পাকান টমেটো তা বাজারজাত করা হচ্ছে। আর জোর করে এসব টমেটো পাকাতে ব্যবহার করা হচ্ছে নানা ধরনের কেমিক্যাল। দামুড়হুদা উপজেলায় প্রতি রবি মৌসুমে প্রচুর পরিমাণ হাইব্রিড জাতের টমেটোর আবাদ হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সূত্র মতে এসব টমেটো পুরোপুরি পাকতে শুরে করে পৌষ মাসের শেষের দিকে। কিন্তু অধিক মুনাফালোভী ব্যবসায়ীরা কাঁচা টমেটো তুলে কৃত্রিম উপায়ে পাকিয়ে বাজারজাত শুরু করেছে। ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ কৃষকরা ক্ষেত থেকে অপরিপক্ক টমেটো তুলে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে। অপরিপক্ক টমেটো পাকাতে যে সব কেমিক্যাল ব্যবহার করা হয় তা অধিকাংশ আসে ভারত থেকে। কেমিক্যালে পাকানো টমেটো চালান হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে ও স্থানীয় হাট-বাজারগুলোতে। অজ্ঞ লোকজন অপরিপক্ক টমেটো কেমিক্যাল দিয়ে প্রথমে স্প্রে করে রোদে শুকিয়ে খড়কুটা দিয়ে জাক দিয়ে রাখে। কয়েকদিন পরে জাক থেকে লাল টুকটুকে লোভনীয় এ টমেটো বের হয়ে আসে। কেমিক্যাল মেশানোর সময় কোনো প্রকারে বিষাক্ত এই কেমিক্যাল টমেটোর ভেতরে প্রবেশ করলে তা খাওয়ার পর মানব দেহে নানা রোগের উপসর্গ দেখা দিতে পারে এমন মন্তব্য বিশেষজ্ঞদের। এর আগে উপজেলায় কেমিক্যালে টমেটো না পাকাতে একটি এনজিও শোভাযাত্রা করে সাধারণ মানুষকে সচেতন করে তুলে ছিল। এবার হঠাত্ করেই অপরিপক্ক টমেটো কেমিক্যাল দিয়ে পাকানোর প্রবণতা দেখে সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অপরিপক্ক টমেটো পাকিয়ে ব্যবসায়ীরা লাভবান হলেও ভোক্তারা নানা রোগের ঝুঁকিতে রয়েছে।
রাস্তার পাশে প্রকাশ্যে এভাবে টমেটো পাকানোর খোলা স্থাপন হলেও তা প্রতিরোধে প্রশাসনের নীরব ভূমিকা এলাকাবাসীকে হতভম্ব করেছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?