চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী শাবানের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী, একাধিক চাঁদাবাজি ও হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম ওরফে কসাই শাবানের (৩৫) দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল খুলনা-ঢাকা রেলওয়ে রুটের চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার মাঝামাঝি বন্ডবিল গেটের কাছ থেকে শাবানের লাশ উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা পুলিশ জানায়, জেলার আলমডাঙ্গা উপজেলার বাঁচামারি গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে শাবানের লাশ চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা অভিমুখের রেললাইনের ১৫১ দশমিক ২০ নম্বর পিলারের কাছে দ্বিখণ্ডিতভাবে পড়ে ছিল। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ রেলওয়ের কর্মচারী ইদ্রিস আলী আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টারকে ঘটনাটি জানালে তিনি তা আলমডাঙ্গা থানাকে অবহিত করেন। এদিকে, ট্রেনে কেটে শাবানের মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে উত্সুক জনতার ভিড় জমে ঘটনাস্থলে। এলাকার অনেকে জানান, নিহত ব্যক্তি সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে কসাই শাবান নামে পরিচিত। কারও কারও ধারণা, সন্ত্রাসী শাবানকে হত্যার পর রাতে তার লাশ রেললাইনের ওপর রেখে যাওয়া হয়। আলমডাঙ্গা থানার ওসি ইলিয়াস ফকির জানান, তার নামে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় ৪টি হত্যাসহ ৬টি ও মেহেরপুরের গাংনী থানায় ৭টি চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা রয়েছে।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া