Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

মৃত্যু শিবিরের নামফলক চুরি

ডেস্ক রিপোর্ট
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জার্মানিতে সবচেয়ে বড় আতঙ্কের নাম ছিল গ্যাস চেম্বার। হিটলারের ‘বিশুদ্ধ’ জার্মান জাতিগত অহঙ্কার ও বিদ্বেষের শিকার হয়ে গ্যাস চেম্বারে প্রাণ হারাতে হয়েছিল অসংখ্য ইহুদিকে। শুধু জার্মানিতেই নয়, অসংখ্য গ্যাস চেম্বার তৈরি করা হয়েছিল পোল্যান্ডসহ অন্যান্য জার্মান অধিকৃত দেশগুলোতেও। পোল্যান্ডে ছিল অসউইচ নাজি ডেথ ক্যাম্প। এ গ্যাস চেম্বারে প্রাণ হারিয়েছে লাখ লাখ ইহুদি। এই কবরখানায় ঢোকার পথে আরবেই মাখট ফ্রেই (কাজেই মুক্তি) নামের যে নামফলকটি ছিল, সেটি সম্প্রতি চুরি হয়ে গেছে। রাতে কে বা কারা খুলে নিয়ে গেছে ওটা গেট থেকে। পুলিশ অপরাধীদের ধরার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রুডলফ হোস নামের এক জেনারেল অসউইচে এই কনসেন্ট্রেশন ক্যাম্প প্রাতিষ্ঠা করেছিলেন। এখানে ১০ লাখেরও বেশি লোককে হত্যা করা হয়। নিহতদের প্রায় ৯০ শতাংশই ইহুদি। কথিত আছে, এখানে যেসব বন্দিকে হত্যা করা হয়, তাদের আশ্বাস দেয়া হতো, ঠিকঠাক মতো কাজ করলে তাদের মুক্তি দেয়া হবে। এটাকে তখন একটা স্লোগান হিসেবে ব্যবহার করা হতো। অবশ্য স্লোগানের সঙ্গে কাজের মিল শেষ পর্যন্ত ঘটেনি। বন্দিদের শেষ পরিণতি হিসেবে মৃত্যুই বরণ করতে হয়। অসউইচ কনসেন্ট্রেশন ক্যাম্পটির প্রবেশপথের এই নামফলকটিকে নাজি শাসনবিমুক্ত জার্মানিতে অনেকটা ঐতিহ্যগত বিষয় হিসেবে গণ্য করা হয়।
অসউইচের একজন কর্মকর্তা এটিকে একটি পরিকল্পিত চুরি হিসেবে মন্তব্য করেন। তিনি বলেন, অপরাধীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেয়া হবে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?