সাভারে হত্যামামলা : আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার হচ্ছে না
সাভার প্রতিনিধি
সাভারে খালেক হত্যার ২৮ দিন পেরিয়ে গেলেও আসামিরা গ্রেফতার হচ্ছে না। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের দেয়া প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে মামলার বাদী নিহতের ছোটভাই আমজাদ হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়া থানাধীন পবনারটেক গ্রামের আবদুল খালেকের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে থানা ও আদালতে পরস্পর বিরোধী মামলা রয়েছে। গত ২২ নভেম্বর খালেককে প্রতিপক্ষ প্রভাবশালী প্রতিবেশীরা জিরানী বাজারের কাছে বাস থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আশুলিয়া থানা প্রথমে মামলা নিতে গড়িমসি করে। পরে ১০ ডিসেম্বর মামলাটি নথিভুক্ত করে। মামলার আসামি তালুকদার নুরুল ইসলাম, হানিফ জোয়াদ্দার, আবদুর রশিদ, উজ্জ্বল সরকার নবু, মজিবর রহমান, মোহাম্মদ আলী ও রশিদ নুর মোহাম্মদ প্রকাশ্যে ঘুরে বেড়ালেও অভিযোগ রয়েছে পুলিশ তাদের গ্রেফতার করছে না।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া