Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

অন্য বাধা না থাকলে তারেক রহমানের দেশে ফেরা উচিত : ক্রাউলি

এনা নিউইয়র্ক
কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং হাউসে ডেপুটি চিফ হুইপ কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি বলেছেন, তারেক রহমানের দেশে ফিরতে যদি অন্য কোনো বাধা না থাকে তাহলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বার্থেই তার দেশে ফেরা উচিত। শক্তিশালী একটি বিরোধী দলের গঠনমূলক ভূমিকার বিকল্প নেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে জোরদার করতে। ১৭ ডিসেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় স্টুডিও স্কোয়ারে বড়দিন উপলক্ষে কংগ্রেসম্যান ক্রাউলির উদ্যোগে অনুষ্ঠিত এক সমাবেশে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদের কাছে মি. ক্রাউলি এ অভিমত ব্যক্ত করেছেন। বিএনপির সাম্প্রতিক কাউন্সিল অধিবেশনে তারেক রহমানের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রেক্ষাপট এবং বাংলাদেশের মানুষ তারেক রহমানকে রাজনীতিতে সক্রিয় হতে দেখতে চান ইত্যাদি তথ্য তাকে অবহিত করেন গিয়াস আহমেদ। তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার কিংবা দুর্নীতির কোনো অভিযোগেরই সত্যতা খুঁজে পায়নি বর্তমান সরকার—এমন তথ্যও জানানো হয় কংগ্রেসম্যানকে। এ সময় সেখানে উপস্থিত বাংলাদেশী আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স ফ্রন্টের সভাপতি হাসানুজ্জামান হাসান কংগ্রেসম্যান ক্রাউলিকে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের নাজুক পরিস্থিতির প্রসঙ্গ অবহিত করলে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে মি. ক্রাউলি বলেন, মালদ্বীপ এবং বাংলাদেশের পাশে রয়েছি আমরা। যত রকমের সহায়তা প্রয়োজন তা আমরা করে যাব। এ সহায়তা করা হবে রাজনৈতিক কারণে নয়, নিতান্তই মানবিক কারণে। কংগ্রেসম্যান ক্রাউলি আরও বলেন, বাংলাদেশের নেতৃত্ব প্রদানের উপযুক্ত সময় এটা। ক্রাউলি বলেন, কোপেনহেগেনে জলবায়ু সম্মেলনের ফলাফলও বাংলাদেশের পক্ষেই যাবে। আমাদের প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশ ও মালদ্বীপের এ বিপর্যয় ঠেকাতে খোলামনে কাজ করছেন।
অপরদিকে যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম মোস্তফা কামাল সম্প্রতি কংগ্রেসম্যান ক্রাউলির সঙ্গে সাক্ষাত্ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিভিন্ন কর্মপদ্ধতি অবহিত করেন এবং জলবায়ু পরিবর্তনের ফলে যে বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে তা মোকাবিলায় যুক্তরাষ্ট্র কংগ্রেসের সর্বাত্মক সহায়তা কামনা করেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?