Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

রাজধানীতে ১০ ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার
রাজধানীর বিভিন্ন স্থান থেকে বৃহস্পতিবার রাতে ১০ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে তুরাগ থানার দিয়াবাড়ির সামনে কয়েকজন ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয়রা সুমন, মামুন, ফরিদ, মাহমুদ, মামুন ও আসলামকে আটক করে গণপিটুনি দিয়ে তাদের পুলিশের কাছে সোপর্দ করে। তাদের কাছ থেকে চারটি চাপাতি, দুটি ছোরা ও পাঁচটি ব্লেড উদ্ধার করা হয়। বাড্ডার খিলবাড়িটেক এলাকায় ছিনতাই করে পালানোর সময় সাইফুল ইসলাম নয়ন, শাহিনুজ্জামান দিপু এবং মানিককে স্থানীয় জনগণ মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে। তাদের কাছ থেকে একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। যাত্রাবাড়ির মাতুয়াইল দক্ষিণপাড়ায় ছিনতাই করে পালানোর সময় স্থানীয় লোকজন সালমান খান নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়। তার কাছ থেকে একটি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।
এদিকে যাত্রাবাড়ির দনিয়া কলেজের উত্তর পাশ দিয়ে সোহেল আহমেদ নামে এক ব্যবসায়ী বৃহস্পতিবার রাতে হেঁটে যাওয়ার সময় কয়েক ছিনতাইকারী তার পথরোধ করে। ছিনতাইকারীরা তার কাছ থেকে ৩ লাখ ৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?