Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

টঙ্গীতে মহিলা শ্রমিক লীগ নেত্রী গ্রেফতার দলীয় প্রভাবে মুক্ত

স্টাফ রিপোর্টার টঙ্গী
ষড়যন্ত্র করে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন মহিলা শ্রমিক লীগ নেত্রী সুমি আক্তার। গত বৃহস্পতিবার বিকালে টঙ্গী থানা পুলিশ সুমিকে গ্রেফতার করে। পুলিশ জানায়, স্থানীয় সাতাইশ রোডের জননী স্টোরের মালিক স্বপনের সঙ্গে সুমির পূর্ব শত্রুতা ছিল। গত বুধবার দুপুরে সুমি অতি সুকৌশলে স্বপনের উল্লিখিত দোকানের ভেতর ৫টি ১০০ টাকার জাল নোট ও ৩টি বোমাসদৃশ বস্তু রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ওই জাল টাকা ও জাল বোমাসহ দোকান কর্মচারী আক্তার হোসেন বাবুকে গ্রেফতার করে। বাবুকে জিজ্ঞাসাবাদে তদন্ত শেষে গত বুধবার বিকালে সুমিকে গ্রেফতার করা হয়। সুমি টঙ্গী পৌর ২ নম্বর ওয়ার্ড মহিলা শ্রমিক লীগের সভানেত্রী। পুলিশের জিজ্ঞাসাবাদে দোকান কর্মচারী বাবু জানায়, সুমি দোকানে এসে তাকে (বাবুকে) জগ দিয়ে পানি আনার জন্য বাইরে পাঠায় এবং এই সুযোগে সে দোকানের ফ্রিজের কাছে উল্লিখিত জাল টাকা ও জাল বোমা রেখে যায়। এদিকে সুমিকে ছাড়িয়ে নিতে গত বুধবার রাতে থানা শ্রমিক লীগ সভাপতি আবদুল গনি মিয়া ও থানা শ্রমিক লীগের সভানেত্রী শামসুন্নাহার বেগমসহ দলীয় নেতাকর্মীরা থানায় ভিড় জমায়। অবশেষে শ্রমিক লীগ নেতারা দলীয় প্রভাব খাটিয়ে সুমিকে থানা থেকে ছাড়িয়ে নেয়।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?