Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

আমার দেশ সম্পাদককে হুমকি : সংবাদপত্রের স্বাধীনতায় ওপর নগ্ন হস্তক্ষেপ : নিজামী

স্টাফ রিপোর্টার
দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে আওয়ামী লীগ নেতা ও মন্ত্রীদের হুমকি-ধমকির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী।
গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের হুমকি সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। তাদের হুমকি-ধমকির দ্বারা এ কথাই প্রমাণিত হচ্ছে, তারা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে না। অথচ সংবাদপত্রের স্বাধীনতা হলো গণতন্ত্র ও আইনের শাসনের পূর্বশর্ত। তারা সংবাদপত্রের টুঁটি চেপে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সরকার ও সরকারি দলের লোকদের অপকর্ম ঢাকা দিতে চায়। তাদের এ ভূমিকা দেশবাসীকে ১৯৭৫ সালের সংবাদপত্রের স্বাধীনতা হরণের কথাই স্মরণ করিয়ে দেয়। এ ধরনের ভূমিকা গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী।
হুমকি-ধমকি বন্ধ করে আইনের শাসন ও সংবাদপত্রের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হতে তিনি সরকার ও আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানান।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?