Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ফিচার : সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুক্তিযুদ্ধ

স্টাফ রিপোর্টার
সাপ্তাহিক ছুটির দিনে গতকাল রাজধানী ছিল নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুখরিত। এদিন নগরীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজন করা হয় মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রেখেছেন এমন ৫৬ জনের জীবনী সম্পর্কিত ‘চেতনায় তব উদ্ভাসিত’ শিরোনামের সিডি। বিকালে শিল্পকলা একাডেমির বিজয় মঞ্চে আয়োজিত অনুষ্ঠানসূচির মধ্যে ছিল সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সিআর দত্তের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ। সন্ধ্যা থেকে শুর হয় একক ঢোলবাদন, সমবেত নৃত্য, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, একক গান, নৃত্য, আবৃত্তি, যন্ত্রসঙ্গীত, গীতি নৃত্যনাট্য এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ঢাকা আন্তর্জাতিক বইমেলা। এদিকে বছরশেষে মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ের পরীক্ষা এরই মধ্যে শেষ হওয়ায় এবং স্কুল ছুটি থাকায় গতকাল অনেকেই সপরিবারে ভিড় জমান জাতীয় জাদুঘর, শিশুপার্ক, চিড়িয়াখান এবং বইমেলায়। গতকাল এসব স্থানে দেখা যায় সব বয়সী মানুষের লম্বা লাইন।
চেতনায় তব উদ্ভাসিত : পাকিস্তানি বাহিনীর কতিপয় দোসর ছাড়া বাংলাদেশের প্রতিটি নাগরিকই ছিলেন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের ডামাডোলে যে যার অবস্থান থেকে মুক্তিযুদ্ধের পক্ষে অবদান রেখেছেন। কেউ সম্মুখযুদ্ধে, কেউ সংগঠক হিসেবে, কেউ প্রচারক হিসেবে। প্রত্যেকের অবদান নির্দিষ্ট করে প্রকাশ করা সম্ভব না হলেও মুজিবনগর সরকারের প্রতিনিধি, সেনাপ্রধান, সেক্টর কমান্ডার, শহীদ বুদ্ধিজীবী এবং বীরশ্রেষ্ঠদের নিয়ে সিডি প্রকাশ করেছে ‘গুণীজন’ নামের একটি সাংস্কৃতিক সংগঠন। যারা নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে আমাদের এই স্বাধীন দেশ উপহার দিয়েছেন তাদের তাদের ৫৬ জনের জীবনী এবং অবদান তুলে ধরা হয়েছে এই সিডিতে। ‘মহিমায় তব উদ্ভাসিত : মুক্তিযুদ্ধ খণ্ড-১’ শিরোনামের এই সিডিতে মুক্তিযোদ্ধাদের জীবনীর পাশাপাশি তাদের আলোকচিত্র, তাদের নিয়ে রচিত বিভিন্ন অডিও-ভিডিও তথ্যচিত্র এবং বিভিন্ন প্রকাশনায় প্রকাশিত লেখাও সঙ্কলন করা হয়েছে এতে।
এ প্রকাশনা উপলক্ষে গতকাল বিকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সিডির মোড়ক উন্মোচন করেন শহীদ বুদ্ধিজীবী মোহাম্মদ মোর্তজার স্ত্রী সাঈদা মোর্তজা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান, শহীদ বুদ্ধিজীবী মামুন মাহমুদের মেয়ে জেবা মাহমুদসহ আরও অনেক গুণীজন উপস্থিত ছিলেন। সিডিটির দাম একশ টাকা। আমাদের প্রিয় মাতৃভূমির গুণী ব্যক্তিত্বদের নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তাদের অনুপ্রাণিত করাই এ উদ্যোগের লক্ষ্য। সংগঠনটি ইন্টারনেট, বই, সিডি এবং প্রদর্শনীর মাধ্যমে গণীজনদের পরিচিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ‘গুণীজন’ ওয়েবসাইট .ি মঁরলধহ.ড়ত্ম.নফ.
শিল্পকলা একাডেমি : মহান বিজয় দিবস উপলক্ষে একাডেমি প্রাঙ্গণ বিজয় মঞ্চে ৭ দিনব্যাপী আয়োজনের গতকাল তৃতীয় দিন বিকালে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সিআর দত্ত বীরোত্তম। সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনায় একক ঢোলবাদনে দশরথ দাশ, সমবেত নৃত্যে ‘সুপ্তবিকাশ’ সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। রাতে পরিবেশন করা হয় গীতি নৃত্যনাট্য আলেখ্য ‘ইতিহাস কথা কও’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তাক্ত বাংলা’।
এদিকে শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় গতকাল থেকে শুরু হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচারিত ‘মুক্তিযুদ্ধের গান’ বিষয়ক পক্ষকালব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। এদিন সকালে এ কর্মশালার উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক কামাল লোহানী। এছাড়াও বক্তব্য রাখেন প্রশিক্ষণ বিভাগের পরিচালক এমএ মান্নান হাওলাদার এবং কর্মশালার প্রশিক্ষক শিল্পী অজিত রায় এবং শাহিন সামাদ।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?