চয়নের গোলে জিতলো পিটারের দল
স্পোর্টস রিপোর্টার
অটো মিউজিয়াম বিজয় দিবস হকি প্রতিযোগিতায় কাল জাতীয় দল নিয়ে গড়া হকি ফেডারেশন একাদশের জিততে বেগ পেতে হয়েছে। পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ মামুনুর রহমান চয়নের ৬৪ মিনিটে দেয়া একমাত্র গোলে গেরহার্ড পিটারের দলটি জিতেছে। প্রতিপক্ষ ছিল তারুণ্যনির্ভর বিকেএসপি। একমাত্র গোলটি এসেছে পেনাল্টি কর্নার থেকে। ইউরোপ সফর শেষে গেরহার্ড পিটার দল নিয়ে যাচাই-বাছাই করছেন। খেলোয়াড়রা পদত্যাগ করে পরের দিনই অবশ্য ম্যাচে ফিরে এসেছেন।
দলের ম্যানেজার আনভীর আদেল বলেছেন, ‘শুরুতে প্রতিপক্ষকে হালকাভাবে নেয়ার কারণে ম্যাচে আমাদের গোল করতে কষ্ট হচ্ছিল। শেষের দিকে এসে ম্যাচ জিতে যাই।’ এদিকে নির্বাচকরা কাল কোচের সঙ্গে বসে দল চূড়ান্ত করার বিষয়ে একটি গাইডলাইনও তৈরি করেছেন।

-
খেলাধুলা

সাধারণ বিভাগ
আবহাওয়া