Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

চট্টগ্রাম প্রথম বিভাগ ফুটবল লীগ

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) আয়োজিত ইম্পালস প্রপার্টিজ প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্পন্সর ইম্পালস প্রপার্টিজের চেয়ারম্যান হাজী মোঃ সেলিম উল্লাহ। উদ্বোধনী ম্যাচে কল্লোল সংঘ হাসিবুলের দেয়া একমাত্র গোলে প্রথম বিভাগে নবাগত ইয়ং স্টার ব্লুজকে হারিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপি পুলিশ কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার, সিডিএফএ সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন শামীম, আলহাজ আ.ন.ম. ওয়াহিদ দুলাল, এমআর মাহবুব, আল্লামা মোঃ ইকবাল প্রমুখ।
বিজয় দিবস ক্রিকেট শুরু
চট্টগ্রাম ব্যুরো : নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব আয়োজিত মেরিডিয়ান ফুডস বিজয় দিবস অনূর্ধ্ব-১৫ ক্রিক্রেট টুর্নামেন্ট গতকাল নাসিরাবাদ হাইস্কুল মাঠে শুরু হয়েছে। সিডিএ চেয়ারম্যান এমএ সালাম প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিটি পরিচালক সিরাজ উদ্দিন মোঃ আলমগীর, সিজেকেএস ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর, ওয়ার্ড কমিশনার গিয়াস উদ্দিন প্রমুখ। উদ্বোধনী ম্যাচে গোল্ডেন বয়েজ ক্লাব ৮৩ রানে জেডিসি উদীয়মান ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়েছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?