Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

দুটি ওয়ানডেতে নিষিদ্ধ বেন

স্পোর্টস ডেস্ক
পার্থ টেস্টে দুই অজি ক্রিকেটার ব্রাড হাডিন এবং মিচেল জনসনের সঙ্গে বাদানুবাদ এবং ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ায় ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি স্পিনার সুলেমান বেনকে দুটি ওয়ানডেতে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি হাডিনের ম্যাচ ফি’র ২৫ এবং জনসনের ১০ ভাগ জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারি ক্রিস ব্রড ঘটনার ভিডিও দেখে এবং তিন খেলোয়াড়ের সঙ্গে কথা বলার পর এ শাস্তির রায় দেন। বেন এখন ফেবু্রয়ারিতে মেলবোর্ন এবং অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুটি ওয়ানডে খেলতে পারবেন না। অবশ্য শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন তিনি।
পার্থ টেস্টের দ্বিতীয় দিন একটি রান নেয়ার সময় বেনের সঙ্গে হাডিনের ধাক্কাধাক্কি হয়েছিল। রান শেষে হাডিন ব্যাট তুলে দেখান বেনকে। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ওভার শেষ হওয়ার পর পিচের মাঝে আবারও দুজনের কথা কাটাকাটি। সেখানে ছিলেন জনসনও। বেন হাত তুলে জনসনকে কিছু বলতে যান। ঘটনাচক্রে তা হাডিনের কাঁধে লাগে। তিনি ধাক্কা মেরে সরিয়ে দেন বেনকে। রেফারি এই ঘটনায় তিনজনকেই ডেকে পাঠান। তারপর অপরাধ বিবেচনা করে শাস্তি দেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?