খুচরো
লুই সাহার স্বপ্ন
এভারটনের হয়ে এই মৌসুমে দুর্দান্ত খেলে যাচ্ছেন তিনি। এরই মধ্যে করেছেন ১১ গোল। প্রায় প্রতি ম্যাচেই গোল পাচ্ছেন লুই সাহা। এমন পারফরম্যান্সই আশাবাদী করে তুলছে তাকে। ফ্রান্সের হয়ে আগামী বছর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলতে চাইছেন এই স্ট্রাইকার। নিজের এই ইচ্ছার কথা গোপন রাখেননি তিনি—‘আমার বয়স এখন ৩১। পেশাদার ফুটবলে আর হয়তো বেশিদিন খেলতে পারব না। এ কারণেই চোখ থাকছে বিশ্বকাপের দিকে। ফ্রান্সের হয়ে দক্ষিণ আফ্রিকায় খেলতে চাই। তবে জানি, দলে জায়গা পেতে হলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে। সেটাই করব। এভারটনের হয়ে ভালো খেলে নজর কেড়ে নেব কোচের।’এবারের বিশ্বকাপের বাছাই পর্বের বৈতরণী পার হতে বেশ বেগ পেতে হয়েছে ফ্রান্সের। আয়ারল্যান্ডের বিপক্ষে প্লে-অফ ম্যাচে বিতর্কিত জয় তাদের নিয়ে গেছে চূড়ান্ত পর্বে। তবে লুই সাহা মনে করেন এখন ওই বিতর্কের অবসান হওয়া উচিত—‘দেখুন ওই ম্যাচ এখন কেবলই ইতিহাস। আমাদের সামনের দিকে তাকানো উচিত। সবচেয়ে বড় কথা ভুল তো ফ্রান্সের নয়, রেফারির। আশা করব ওই প্রসঙ্গ একপাশে সরিয়ে রাখব।’ ইন্টারনেট
এবার সতর্ক
অনেক শিক্ষা হয়েছে, তাই এবার সতর্ক নেমেয়া ভিডিচ! আগে থেকেই কোনো স্বপ্ন দেখছেন না। ২০০৬ সালের বিশ্বকাপ নিয়ে অনেক পরিকল্পনাই ছিল। কিন্তু হাঁটুর ইনজুরি শেষ মুহূর্তে ভেঙে দেয় তার স্বপ্ন। খেলতেই পারেননি জার্মান বিশ্বকাপে। তাই তো আরও একটা বিশ্বকাপ সামনে রেখে ম্যানচেস্টার ইউনাইটেডের এই সার্বিয়ান ডিফেন্ডার বেশ সতর্ক। যেমনটা বলছিলেন, ‘বিশ্বকাপ শুরু হতে আরও কিছুদিন বাকি। তাই আমি এতসব ভাবনায় বুঁদ হয়ে থাকতে রাজি নই। এখন আমার ভাবনায় শুধুই ম্যানইউ। অবশ্য এটা ঠিক অন্যসব ফুটবলারের মতো বিশ্বকাপে খেলা আমার জন্যও স্বপ্ন পূরণ হওয়ার মতো ব্যাপার।’ ইন্টারনেট
ম্যারাডোনাকে ছাড়াই...
এখনও নিষেধাজ্ঞা বয়ে বেড়াচ্ছেন তিনি। জানুয়ারিতে দুই মাসের সেই ‘নির্বাসন’ শেষ হবে ডিয়েগো ম্যারাডোনার। এরপরই আবার আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে দেখা যাবে এই গ্রেটকে। তবে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপকে সামনে রেখে থেমে নেই আর্জেন্টিনার প্রস্তুতি। প্রধান কোচ ছাড়াই অনুশীলনে নেমে পড়েছেন ফুটবলাররা। ম্যারাডোনা সাংবাদিকদের অশ্লীল ভাষায় আক্রমণের পর ফুটবলে নিষিদ্ধ হওয়ার পর থেকে আর্জেন্টিনা দলের দায়িত্ব পালন করছেন হেক্টর এনরিক। আগামী ২২ ডিসেম্বর তার পরিচালনায় আর্জেন্টিনা প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে কাতালোনিয়ার। এই ম্যাচে অবশ্য লিওনেল মেসির মতো তারকা ফুটবলারদের দেখা যাবে না। দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নামবে তারা। ইন্টারনেট
ফার্দিনান্দ আশাবাদী
পায়ের পেশির ইনজুরির কারণে এখন মাঠের বাইরে রয়েছেন তিনি। ব্যাপারটা ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের মতো ভাবিয়ে তুলেছে ফাবিয়ো ক্যাপেল্লোকেও। ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা করার আগে রিও ফার্দিনান্দ সুস্থ না হয়ে উঠলে বিপাকে পড়বেন তিনি। তবে জাতীয় দলের কোচকে আশ্বস্ত করেছেন ফার্দিনান্দ নিজেই—‘এটা ঠিক, এখন ইনজুরির সঙ্গে লড়তে হচ্ছে আমার। কিন্তু আমার বিশ্বাস শিগগিরই এই ধাক্কা সামলে উঠতে পারব। প্রতিদিনই উন্নতি হচ্ছে আমার। আগামী গ্রীষ্মে বিশ্বকাপ শুরুর আগেই আশা রাখি ফিটনেস এবং ফর্ম দুটোই ফিরে পাব।’ একইসঙ্গে ফার্দিনান্দ জানিয়ে রাখলেন, ‘এবার দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জেতার মিশন নিয়ে যাব আমরা। আমাদের দলটা অন্য যে কোনো সময়ের চেয়ে দুর্দান্ত।’ ইন্টারনেট

-
খেলাধুলা

সাধারণ বিভাগ
আবহাওয়া