চ্যাম্পিয়ন্স লীগে রুনি বেকহ্যাম লড়াই
স্পোর্টস ডেস্ক
ওল্ড ট্র্যাফোর্ডে ফিরছেন ডেভিড বেকহ্যাম। না, পুরনো দল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে নয়; খেলতে আসছেন ওয়েন রুনি-মাইকেল ওয়েনদের প্রতিপক্ষ হয়ে। কালই চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বের ১৬ দলের ড্র হয়ে গেছে। তাতে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড এবং বেকহ্যামের বর্তমান ক্লাব এসি মিলান। ২০০৩ সালে ম্যানইউ ছাড়ার পর এই প্রথম খেলার জন্য ওল্ড ট্র্র্যাফোর্ড আসবেন বেকহ্যাম।
ড্র’তে আরেক ইংলিশ ক্লাব চেলসিও পড়েছে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে। তাদের প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট ইন্টারমিলান। তবে শেষ ষোলতে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে দুই বড় দল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। বার্সার প্রতিপক্ষ জার্মান ক্লাব স্টুটগার্ট এবং রিয়াল খেলবে ফরাসি ক্লাব লিওর বিপক্ষে। আরেক ইংলিশ ক্লাব আর্সেনালের প্রতিপক্ষ পর্তুগিজ দল পোর্তো। আর রাশিয়ার সিএসকেএ মস্কো শেষ আটে ওঠার জন্য লড়বে স্প্যানিশ ক্লাব সেভিয়ার সঙ্গে। শেষ ষোলর প্রথম লেগের ম্যাচ হবে ফেব্রুয়ারির ১৬/১৭ এবং ২৩/২৪ তারিখে। ফিরতি লেগ মার্চ ৯/১০ এবং ১৬/১৭ তারিখে।

-
খেলাধুলা

সাধারণ বিভাগ
আবহাওয়া