অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে দলে ফিরছেন ইউনুস
স্পোর্টস ডেস্ক
জল্পনা আর গুঞ্জনের অবসান ঘটিয়ে পাকিস্তান দলে ফিরছেন সাবেক অধিনায়ক ইউনুস খান। অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ফিরতে পারেন তিনি। যার প্রথমটি হবে নতুন বছরের ২২ জানুয়ারি ব্রিসবেনে। ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে নিউজিল্যান্ডে টেস্ট সফর শেষে বর্তমানে পাকিস্তান দল অস্ট্রেলিয়ায় রয়েছে। সফরের শুরুতে পাকিস্তান খেলবে তিনটি টেস্ট। তার প্রস্তুতিতে আজ হোবার্টে রাজ্য দল কুইন্সল্যান্ডের বিপক্ষে তিন দিনের ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। ২৬ ডিসেম্বর মেলবোর্নে পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু।
গত মাসে আরব আমিরাতে নিউজিল্যান্ডের কাছে ইউনুসের নেতৃত্বে পাকিস্তান ওয়ানডে সিরিজ হারের পর ইউনুসকে ‘বিশ্রাম’ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অধিনায়ক হন ইউসুফ। তারপর নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ তো বটেই অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজেও উপেক্ষিত হন ইউনুস। কারণ হিসেবে পিসিবি জানিয়েছিল, ঘরোয়া ক্রিকেটে না খেলার জন্য ম্যাচ প্রস্তুতি ছিল না তার। তবে এবার ওই ভুল আর করছেন না ইউনুস। দলে ফেরার ইচ্ছে জানানোর পাশাপাশি পিসিবির প্রধান নির্বাচক ইকবাল কাসিমকে জানিয়ে দিয়েছেন, করাচিতে কায়েদে আজম ট্রফির ফাইনালে ২১ ডিসেম্বর তিনি হাবিব ব্যাংকের নেতৃত্ব দেবেন। তারপর ১ জানুয়ারি থেকে শুরু হওয়া পেন্টাগুলার কাপেও খেলবেন তিনি। আর এটি জেনেই কাসিম বলেছেন, অজিদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ইউনুসকে বিবেচনা করা হবে। ‘ইউনুসের সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। খেলায় ফিরতে সে উদগ্রীব। মানসিকভাবে এখন সে অনেক চাঙ্গা। ঘরোয়া ক্রিকেটে খেলেই ইউনুস জাতীয় দলে ফিরতে চাইছে। বোর্ড তাতে সন্তুষ্ট।’ ওদিকে ৩২ বছর বয়সী সাবেক অধিনায়ক জানিয়েছেন, ক্যারিয়ার শেষ হওয়ার কোনো ভাবনাই তাকে পায়নি। আরও অনেক দিন জাতীয় দলকে সেবা করতে প্রস্তুত তিনি। তবে অধিনায়কত্ব নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ইউনুস। অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে দলে ফিরলেও ইউসুফই থাকবেন অধিনায়ক, সেটি পিসিবি আগেই জানিয়ে দিয়েছে।
অধিনায়ক থাকার সময় বেশ কিছু সতীর্থের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন ইউনুস—এমন খবরই পাওয়া গিয়েছিল। দলের ওপর তার খবরদারিও গিয়েছিল কমে। এছাড়া আমিরাতে ব্যাট হাতেও সফল ছিলেন না তিনি। তাই পিসিবি তাকে চাপ কাটাতে বিশ্রাম দেয়। কিন্তু দলে ফিরলেও ইউনুসের ফের অধিনায়ক হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ইউনুস নিজেও অবশ্য সাধারণ খেলোয়াড় হিসেবে খেলে যেতে রাজি।
কারও অধিনায়কত্বেই তার খেলতে আপত্তি নেই বলে জানিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ইউনুস দিনকয়েক আগে একটি কোচিং কোর্স করেছেন।

-
খেলাধুলা

সাধারণ বিভাগ
আবহাওয়া