Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

মংলায় অবৈধ ডিজেল ও কারেন্টজাল আটক

মংলা প্রতিনিধি
কোস্টগার্ড পশ্চিম জোন গতকাল রাতে মংলাসহ আশপাশ এলাকায় অভিযান চালিয়ে জাহাজ থেকে প্রায় ৪৩ লাখ ৭১ হাজার টাকা মূল্যের ডিজেল, বিদেশি কীটনাশক ও কারেন্টজাল আটক করেছে। তবে কোস্টগার্ড এ ব্যাপারে অভিযুক্ত কাউকে আটক করতে সক্ষম হয়নি। কোস্টগার্ড সূত্র জানায়, গতকাল রাত ৩টায় মংলার চিলা নদীতে কোস্টগার্ড নিয়মিত টহল দেয়াকালে একটি ট্রলারের গতিবিধিতে সন্দেহ হলে চ্যলেঞ্জ করে। এ সময় ট্রলারে থাকা ৩/৪ পাচারকারী নদীতে লাফ দিয়ে পালিয়ে গেলে কোস্টগার্ড ট্রলারটি তল্লাশি চালিয়ে জাহাজ থেকে পাচার করে আনা বিপুল পরিমাণ তেল উদ্ধার করে। রাতেই কোস্টগার্ড পাইকগাছা বাজারে অভিযান চালিয়ে বিদেশি নিষিদ্ধ ক্ষতিকারক কীটনাশক ও কারেন্টজাল আটক করেছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?