Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সংগঠন-সভা-সমাবেশ

সিকৃবিতে আন্তর্জাতিক সেমিনার
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদের উদ্যোগে কারিকুলাম ডেভেলপমেন্ট ও লিঙ্কেজ প্রোগ্রাম শীর্ষক আন্তর্জাতিক সেমিনার গত মঙ্গলবার নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সিকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল আউয়াল। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডার গোয়েলফ বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. গর্ডন এম কিরবি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়াদি উপস্থাপন করেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. সুমন পাল।
টিপাইমুখ বাঁধবিরোধী জনসভা আজ
টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে চরমোনাই থেকে লংমার্চ সফল করার লক্ষ্যে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হজরত মাওলানা ইউনুস আহমদ এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক বেলায়েত হোসেন।
জামেয়া সিদ্দিকিয়ায় সেমিনার
মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবীণ রাজনীতিক সৈয়দ আবদুল হান্নান বলেছেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে দেওবন্দি আলেমরা মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। কিন্তু স্বাধীনতা-উত্তরকালে আলেমদের নীরবতা ও অনুপস্থিতির সুযোগে একটি চক্র তাদের গায়ে রাজাকারের প্রলেপ চাপিয়ে দিয়েছে। গত বুধবার নগরীর উত্তর বালুচরে জামেয়া সিদ্দিকিয়ায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাদ্রাসার সভাপতি কবি ও গবেষক সৈয়দ মবনুর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম, মাওলানা এনামুল হক নোমান, সৈয়দ সায়েফ আহমদ, আবদুর রেজওয়ান, মুফতি মনসুর আহমদ প্রমুখ।
বিজয় দিবসে ফ্রেস’র আলোচনা সভা ও র্যালি
ফ্রেস সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে গত বুধবার কর্মসূচি পালিত হয়েছে। নবাব রোডের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। র্যালি-পরবর্তী প্রধান কার্যালয়ে ‘জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ভবিষ্যত্’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ফ্রেস’র চেয়ারম্যান মুফতি নোমান সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংস্থার ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান আহমদ, সেক্রেটারি জেনারেল শাহ মাহবুবুর রশীদ, তৈয়বুর রহমান চৌধুরী, সাঈদ আহমদ শাহীন, মুহাম্মদ রুহুল আমীন নগরী প্রমুখ।
বিজয় দিবসে জেলা ও মহানগর জাপার কর্মসূচি
নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি মহান বিজয় উদযাপন করে। কর্মসূচির মধ্যে ছিল ১৬ ডিসেম্বরের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়েরর সঙ্গে সঙ্গে বন্দরবাজারের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের কুশল বিনিময় ইত্যাদি।সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আলোচনা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট জেলা দক্ষিণ জামায়াতের উপজেলা ও থানাগুলোয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সব সভায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রূহের মাগফিরাত কামনা করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির অধ্যক্ষ মো. তাজুল ইসলাম, জামায়াত নেতা রশিদ আহমদ, মাওলানা আব্দুল খালিক, মো. আলাউদ্দিন, শিবির নেতা আব্দুল হান্নান, মো. জিয়াউর রহমান প্রমুখ।
সিকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস শীর্ষক আলোচনা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক দিবসের তাত্পর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ড. মো. নজরুল ইসলাম। তিনি সরকারের কাছে বুদ্ধিজীবী হত্যার বিচারের দাবি জানান। সিলেট অফিস
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?