Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বিয়ানীবাজারে জালিয়াতি করে টাকা আত্মসাতের অভিযোগ

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
বিয়ানীবাজার পৌরশহরের ব্র্যাক ব্যাংকে জালিয়াতির মাধ্যমে ব্যবসায়ীর সাড়ে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি উল্লেখ করে ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ থেকে জানা যায়, শরিফুল ইসলামের মালিকানাধীন ‘শরিফুল ট্রেডার্স’ পৌর শহরের ব্র্যাক ব্যাংকে ৬৩০২২০১৫৯২৬৭৭০০১ নং হিসাবে নিয়মিত লেনদেন করতেন। কিন্তু গত ২৪ সেপ্টেম্বর ওই হিসাব নম্বর থেকে সিসিএ১৩১৭৯৮৪নং চেকের মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার টাকা তুলে নেয়া হয়েছে মর্মে ব্যাংক কর্তৃপক্ষ তাকে অবহিত করে। তবে শরিফুল ইসলামের কাছে থাকা এই নাম্বারের চেক দিয়ে গত ২৬ সেপ্টেম্বর মাত্র ৫ হাজার ৫৫০ টাকা উঠানো হয়। তিনি বিষয়টি ব্যাংকের স্থানীয় ব্যবস্থাপককে অবহিত করলে কর্তৃপক্ষ তার সঙ্গে রহস্যজনক আচরণ শুরু করেন। এক পর্যায়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপক তাকে ২ লাখ টাকা প্রদান করবেন মর্মে প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তা আর রক্ষা করেননি। এসব বিষয় নিয়ে স্থানীয় ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, বিষয়টি সিলেট এবং ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?