চুয়াডাঙ্গা প্রেসক্লাব নির্বাচন : হাসু সভাপতি ও সনি সম্পাদক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে সভাপতি পদে ইসলামিক টেলিভিশন ও দৈনিক করতোয়ার চুয়াডাঙ্গা প্রতিনিধি শরীফ উদ্দীন হাসু এবং সাধারণ সম্পাদক পদে প্রথম আলো ও এবিসি রেডিওর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি নির্বাচিত হন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি বার্তা সংস্থা ইউএনবি’র জেলা প্রতিনিধি বেলাল হোসেন, সহ-সম্পাদক দৈনিক যায়যায়দিন ও দেশ টিভি প্রতিনিধি মরিয়ম শেলী, অর্থ সম্পাদক দৈনিক ডেসটিনি প্রতিনিধি জামান আখতার, দফতর সম্পাদক বাংলাদেশ টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি রাশেদীন আমীন, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক চ্যানেল আই ও রেডিও টুডে প্রতিনিধি ফাইজার চৌধুরী, ক্রীড়া সম্পাদক দৈনিক আমার দেশ ও বার্তা সংস্থা ইউএনবি প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম এবং কার্যকরী সদস্য পদে বাংলাভিশনের প্রতিনিধি ও দৈনিক মাথাভাঙ্গার প্রকাশক-সম্পাদক সরদার আল আমিন, সাপ্তাহিক খোঁজখবর-এর সম্পাদক জেড আলম, একুশে টেলিভিশন প্রতিনিধি এমএ মামুন, দৈনিক মুক্তকণ্ঠ প্রতিনিধি রিচার্ড রহমান ও দৈনিক মানবজমিন প্রতিনিধি জাহিদুল ইসলাম।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


