Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

দুই গ্রুপের দ্বন্দ্বের জের রাজশাহীর আরডিএ মার্কেটের ক্রোকারিজ পট্টির সব দোকান বন্ধ

রাজশাহী অফিস
রাজশাহীর আরডিএ মার্কেটের ক্রোকারিজ পট্টির দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে গতকাল মার্কেটের সব দোকান বন্ধ ছিল। তবে প্রতি শুক্রবারই দোকানপাট বন্ধ থাকবে কিনা সে ব্যাপারে কর্তৃপক্ষ এখনই কোনো সিদ্ধান্ত দেয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সকালে আরডিএ মার্কেটের ক্রোকারিজসহ অন্যান্য পট্টির কিছু কিছু দোকান খোলা হয়। ক্রোকারিজ পট্টির অপর একটি গ্রুপ এসে দোকান বন্ধ করতে বললে দু’গ্রুপের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে লেবার ইন্সপেক্টর এসে মার্কেটের সব দোকান বন্ধের নির্দেশ দিলে দোকানিরা দোকান বন্ধ করে দেন। ক্রোকারিজ পট্টির এক পক্ষ অভিযোগ করে, শুক্রবার দোকান খোলার নিয়ম না থাকলেও তারা প্রতি শুক্রবার দোকান খোলে। ফলে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। কিন্তু অপর পক্ষ জানায়, ক্রেতাদের ভোগান্তি কমাতেই তারা দোকান খুলে থাকে। এ ব্যাপারে আরডিএ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, সামান্য ভুল বোঝাবুঝির কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?