পাবনা শহরে ২০ হাজার লোক মাদকসেবী
জহুরুল ইসলাম পাবনা
পাবনায় মাদকাসক্তের সংখ্যা দিন দিন বাড়ছে। মাদকাসক্তদের মধ্যে উঠতি বয়সীরাই বেশি। জানা গেছে, পাবনা জেলা কারাগারে ৯৮১ কয়েদি ও হাজতির মধ্যে প্রায় ৪শ’ জন এবং পাবনা শহরে প্রায় ২০ হাজার ছাত্রসহ বিভিন্ন পেশার মাদকাসক্ত রয়েছে। এদিকে মাদকাসক্তদের সুস্থ করে বিভিন্ন বিষয়ে হাতেকলমে কারা অভ্যন্তর থেকে প্রশিক্ষণ দিয়ে বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কর্মসংস্থানের দায়িত্ব নিয়েছে পাবনার এক শিল্পপতি ও সমাজসেবক গিভেন্সি গ্রুপের চেয়ারম্যান খতিব আবদুল জাহিদ মুকুল। কিন্তু কর্মসংস্থানের অভাবে সেই উদ্যোগও ভেস্তে যেতে বসেছে বলে জানা গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, পাবনায় কমপক্ষে ২০ হাজার মানুষ মাদক সেবন করে থাকে। তার মধ্যে স্কুল-কলেজের ছাত্র, রিকশা শ্রমিক, বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহন শ্রমিক, বেকার যুবক এমনকি মধ্যবয়সী অনেক ব্যবসায়ী মাদক সেবন করে থাকে। পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ আরও জানায়, বর্তমানে এখানে মাদকদ্রব্য বিক্রি সংক্রান্ত প্রায় ৯০০ মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এদিকে পাবনা কারা কর্তৃপক্ষ জানায়, পাবনা কারাগারে মোট ৯৮১ কয়েদি ও হাজতির মধ্যে প্রায় ৪শ’ জনই মাদকাসক্ত। এছাড়াও প্রতি মাসে কারাগারে ১০০ থেকে ১৫০ মাদকাসক্ত আসছে। এদিকে এ অবস্থা থেকে ফিরিয়ে আনতে পাবনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা কারাগার একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছে।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


