Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

শহর থেকে দূরে

ভাণ্ডারিয়ায় কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা
ভাণ্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বৃৃহস্পতিবার ২০০৯ সালের এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত ছাত্রদের সংবর্ধনা ও বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল হাসান। বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মতিউর রহমান প্রমুখ । সভায় সভাপতিত্ব করেন মোঃ মজিবুর রহমান। ভাণ্ডারিয়া প্রতিনিধি
পীরগঞ্জে বিএনপি’র আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৭ ডিসেম্বর পূর্ব চৌরাস্তা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুর রহমান জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মোস্তফা আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান রনজিত্ কুমার ও পৌর বিএনপি সভাপতি রাজিউর রহমান রাজু । পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
বকশীগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা
উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে মাদকদ্রব্য, চিনি, সার, জ্বালানি তেল পাচাররোধে আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে গত বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রসাশক কমল কৃষ্ণ ভট্টাচার্য। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আঃ রউফ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল ইসলাম, ওসি নাসির আহমদ, ডা. সিদ্ধেশ্বর সাহা, ইউপি চেয়ারম্যান মানিক সওদাগর প্রমুখ। বকশীগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
জলবায়ু পরিবর্তনের কারণে ব্যাপক ক্ষতির শিকার বরেন্দ্র অঞ্চলের মানুষের জন্য বিশেষ অর্থনৈতিক সহায়তা বরাদ্দের দাবিতে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মানবন্ধন কর্মসূচি পালন করেছে তারুণ্যের ফোরাম। দুপুর সাড়ে ১২টার দিকে নাচোল উপজেলা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে তারুণ্যের ফোরামের সদস্য ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এ সময় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন নাচোল উপজেলার ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, সাবেক পৌর প্রশাসক কামরুজ্জামান, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী রাশেদ রিপন ও তারুণ্যের ফোরামের নেতা আবদুল কাইয়ুম। চাঁপাইনবাবগঞ্জ ও নাচোল প্রতিনিধি
গৌরনদীতে ৪০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে ৪০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান শাহ আলম খানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বক্তব্য রাখেন সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মাহাবুব খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক কালিয়া দমন গুহু। গৌরনদী প্রতিনিধি
কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার বান্ধাবাড়ী হাইস্কুল মাঠে স্থানীয় ছাত্র সংঘের উদ্যোগে এ সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়। বান্ধাবাড়ী হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি বাবু চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক মুক্তিযোদ্ধা আঃ হাকিম মিয়া। কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
কলারোয়ায় অ্যাসিড সন্ত্রাস
গতকাল কলারোয়ায় অ্যাকশন এইডস বাংলাদেশ’র উদ্যোগে স্বদেশ সাতক্ষীরার সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় অ্যাসিড সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমাজসেবক অধ্যাপক এমএ ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গাজী আসাদুজ্জামান কবির। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আঃ লতিফ, মহিলা অধিদফতর কর্মকর্তা নাসরীন সুলতানা, মাওলানা আইয়ুব আলী, ইউপি চেয়ারম্যান তপন সাহা, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, আবুল খায়ের, থানার এএসআই নজরুল ইসলাম, প্রমুখ। কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?