Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

আমার দেশ সম্পাদককে হুমকির প্রতিবাদ

চুনারুঘাট প্রতিনিধি
দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানকে আওয়ামী লীগ নেতাদের হুমকির প্রতিবাদে গতকাল উপজেলায় আমার দেশ পাঠকমেলার উদ্যোগে প্রতিবাদ সভা অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন পৌর প্রশাসক মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, আবদুস ছামাদ মাস্টার, আলহাজ হোসাইন আলী রাজন, শামছুল হক, হাবিজ উল্লাহ, হাফিজ্জামান বাদল, মোস্তাক তরফদার মাসুম, জামাল উদ্দিন, আবদুল ওয়াদুদ, লুত্ফুর রহমান ছানু, সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ। সভায় বক্তারা বলেন, আমার দেশ সত্য প্রকাশে সব সময় প্রতিজ্ঞাবদ্ধ। যারা সত্য প্রকাশে বাধা হয়ে দাঁড়িয়েছেন তাদের অতীত ইতিহাস সম্পর্কে সবার জানা রয়েছে। তাদের আমলেই পত্রিকার কণ্ঠ রোধ করা হয়েছিল। আমার দেশ বর্তমানে দেশের একমাত্র পত্রিকা, যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সাহসী পদক্ষেপ রেখে আসছে। দেশের মানুষ সব সময় সত্যের পক্ষে রয়েছে। সত্য প্রকাশে মাহমুদুর রহমানকে লিখনী চালিয়ে যাওয়ার জন্য উপস্থিত সবাই আহ্বান জানান। সভায় বক্তারা হুমকির প্রতিবাদ ও নিন্দা জানান।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?