Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

জকিগঞ্জের সুপারিচাষীরা ন্যায্যমূল্য পাচ্ছেনা

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
সিলেটের পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকা জকিগঞ্জে এবার সুপারির বাম্পার ফলন হলেও কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। ফলে সুপারিচাষীরা এবার হতাশ হয়ে পড়েছেন। জানা গেছে, গত মৌসুমে ‘গা’ সুপারির দাম ছিল ৩শ’ থেকে ৪শ’ টাকা। এই সৌমুসে তার দাম ১২০ থেকে ৩শ’ টাকা। এই মূল্যের কারণে সুপারি বিক্রেতাদের মুখে আগের মতো হাসির ঝিলিক আর নেই। সীমান্তবর্তী এ উপজেলার প্রধান ফসল হচ্ছে সুপারি। জকিগঞ্জে এক সময় প্রবাদ ছিল ‘মাছ বাঁশ সুপারি জকিগঞ্জের বেটাগিরি’। তাছাড়া জকিগঞ্জের সুপারির চাহিদা রয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত—দেশের সর্বত্র। এছাড়া ইউরোপ ও মধ্যপ্রাচ্যে রয়েছে জকিগঞ্জের সুপারির চাহিদা। জকিগঞ্জ উপজেলার প্রতিটি গ্রামের সৌন্দর্যের প্রতীক সুপারি গাছ। আশির দশকে হঠাত্ অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একের পর এক সুপারি বাগান নষ্ট হয়ে যায়। এরপর থেকে সুপারি উত্পাদন কিছুটা হ্রাস পায়। সরেজমিনে দেখা যায়, ব্যবসায়ীরা মৌসুমে সুপারি কিনে শুকিয়ে রেখে দেন গুদামে। পরে যখন দাম বেড়ে যায়, তখন তারা এসব গুদাম থেকে মাল বাজারে বিক্রি শুরু করেন। জকিগঞ্জে প্রায় ১০-১২টি গুদাম রয়েছে। এর মধ্যে জকিগঞ্জ শহরে ৭-৮টি, বাকিগুলো অন্যান্য বাজারে। জকিগঞ্জ পরিসংখ্যান অফিস সূত্রে জানা যায়, গত বছর ২৭৮ একর জমিতে সর্বমোট ২ লাখ ৮৬ হাজার ৫শ’ সুপারি গাছে ১৯ হাজার কেজি সুপারি উত্পাদন হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, সঠিক পরিচর্যা আর উন্নত প্রযুক্তির ব্যবহার করা হলে জকিগঞ্জে সুপারির ভালো উন্নয়ন করা সম্ভব। আর এর মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
প্রতি সুপারি গাছে ৪-৫ ছড়া সুপারি হয়। প্রতি ছড়ায় ৬০ থেকে ১৬০টি পর্যন্ত সুপারি ধরে। প্রতি হেক্টর জমিতে (শুকনো) ১-৭ টন সুপারি পাওয়া যায়।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?