৩০ হাজার টাকা চাঁদা দাবি : নলছিটিতে এক মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকি
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
নলছিটিতে চাঁদার দাবিতে আটক এক মুক্তিযোদ্ধা মুক্তিপণের বাকি টাকা দিতে না পারায় এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের জীবননাশের হুমকিতে গত এক সপ্তাহ যাবত্ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। ওই সন্ত্রাসী দলটি তাকে আটকে রেখে তার এককানি জমির ধানও কেটে নিয়ে গেছে।
নলছিটি প্রেসক্লাবে রোববার এক সংবাদ সম্মেলনে উপজেলার তিমিরকাঠি গ্রামের মুক্তিযোদ্ধা জিন্নাত্ আলী শরীফ এ অভিযোগ করেন। এ সময় জমির মালিক বাবুল তালুকদারও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগে জানান, একই গ্রামের বাবুল তালুকদারের ৫ একর ২০ শতাংশ জমি দীর্ঘ ২৫ বছর ধরে বর্গা চাষাবাদ করছেন তিনি। ৬ ডিসেম্বর সকাল ৮টায় ৬ জন শ্রমিক নিয়ে তিমিরকাঠি মৌজার ওই জমিতে ধান কাটতে যাওয়ার সময় পথে দপদপিয়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী বাশার শিকদার, মজিবর রহমান এবং তিমিরকাঠি গ্রামের মহসিন হাওলাদার, রিপন খানসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের একটি সস্ত্রাসী বাহিনী তাকে ধারাল অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় তারা ওই মুক্তিযোদ্ধা কৃষকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।
। নতুবা ধান কাটতে পারবে না বলে তাকে হুমকি দেয়। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে ওই বাহিনী তাকে জোরপূর্বক ধরে নিয়ে স্থানীয় বোর্ডের হাটের একটি ঘরের মধ্যে আটকে রেখে মুক্তিপণ হিসেবে ফের ওই পরিমাণ টাকা দাবি করে। তাকে আটক করে এ সময় ওই সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাদের ভাড়াকৃত লাঠিয়াল বাহিনী দিয়ে তার আবাদকৃত এককানি জমির ধান কেটে নিয়ে যায়। তিনি সন্ত্রাসী বাহিনীর কাছে আটক রয়েছেন এ খবর পেয়ে তার আত্মীয় সুলতান ছুটে এসে নগদ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাকে ওই সন্ত্রাসীদের হাত থেকে দুপুর ২টার দিকে উদ্ধার করেন। এ ব্যাপারে জমির মালিক বাবুল তালুকদার ৮ ডিসেম্বর ঝালকাঠি আদালতে একটি মামলা দায়ের করেছেন । তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও জানান, সন্ত্রাসী বাশার বাহিনীর দাবিকৃত বাকি ৩০ হাজার টাকা না দিলে তাকে খুন করা হবে বলে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। তাদের হামলার ভয়ে তিনি জীবন বাঁচাতে এলাকা ছেড়ে সপ্তাহব্যাপী পালিয়ে বেড়াচ্ছেন এবং তার স্ত্রী ও সন্তানরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া