Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

মুরাদনগরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
গত বুধবার বেলা ১১টায় কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ দু’জন গুরুতর আহত হয়েছেন। এ সংঘর্ষের জের ধরে উভয় গ্রুপের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহার ওপর হামলার জের ধরে ১৫ ডিসেম্বর মুরাদনগর থানায় মামলা হয়েছে। বুধবার বেলা ১১টায় বিজয় দিবস উপলক্ষে স্থানীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহআলমের নেতৃত্বে একটি মিছিল কোম্পানীগঞ্জ হতে মুরাদনগর সদরে আসার পথে হামলা হয়। এতে নবীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাকীর ও স্থানীয় যুবলীগ নেতা জাকির হোসেনকে মিলন সরকারের লোকজন কুপিয়ে মারাত্মক আহত করে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?