Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

খুন-ডাকাতি-ছিনতাই

রানীনগরে ২ লাখ টাকার মালামাল লুট
নওগাঁর রানীনগরে প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে গৃহকর্তার হাত-পা বেঁধে মারপিট করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। ঘটনাটি ঘটেছে রানীনগর উপজেলার আবাদপুকুর এলাকার মরুপাড়া গ্রামে। গৃহকর্তা এচাহক আলী জানান, বুধবার রাত অনুমান দেড়টায় ৭/৮ জনের একদল মুখোশধারী ডাকাতরা প্রাচীর টপকে বাড়ির মধ্যে প্রবেশ করে ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। রানীনগর প্রতিনিধি
কক্সবাজারে স্বামীর হাতে গৃহবধূ খুন
বিয়ের মাত্র এক মাস ৪ দিনের মাথায় স্বামী, দেবর ও নিকটাত্মীয়ের অত্যাচারে প্রাণ হারালেন গৃহবধূ হোসনে আরা (২০)। শ্বশুরালয়ের লোকজন হোসনে আরাকে পিটিয়ে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। এমনই অভিযোগ তুলেছেন হোসনে আরার পিতা মোহাম্মদ সিরাজ। সোমবার কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা নিয়েছে। উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ সিরাজ জানান, তার মেয়ে হোসনে আরাকে স্বামী আবদুস সালাম, দেবর মোহাম্মদ ইউনুছ ও আবদুস সালামের প্রথম স্ত্রীর খালা শামসুন্নাহারসহ পরিবারের নিকটাত্মীয়রা সোমবার সকালে পিটিয়ে হত্যা করে। ওই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর জন্য হোসনে আরার লাশ ফাঁসিতে ঝুলিয়ে রাখে। কক্সবাজার প্রতিনিধি
দোহারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, নিহত ১
ঢাকার দোহার উপজেলার মইতপাড়া গ্রামে প্রবাসী নাসির মোল্লার বাড়িতে ডাকাতির ঘটনায় গুলিতে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। ডাকাত দল প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। বুধবার রাত আনুমানিক ২টায় ২০/২৫ জনের ডাকাত দল মুকসেদপুর ইউনিয়নের মইতপাড়া গ্রামের নাসির মোল্লার বাড়িতে গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও ৫০ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল হাতিয়ে নেয়। ডাকাত দল বাড়ি থেকে বের হলে বাড়ির লোকজনের চিত্কারে আশপাশের লোকজন ডাকাতদের ধাওয়া করে। ডাকাত দল এ সময় জনতাকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে। ডাকাতের গুলিতে ঘটনাস্থলে হোসাইন নিহত হয়। দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?