গফরগাঁওয়ে শ্রমিকের অভাবে পাকা ধান মাঠে নষ্ট হচ্ছে
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নে আমন ধান কাটার ধুম পড়লেও কৃষি শ্রমিকের অভাবে ধান কাটা ব্যাহত হচ্ছে। ফলে অনেক কৃষকের পাকা ধান মাঠে নষ্ট হচ্ছে। ফলে ধান কাটতে হিমশিম খেতে হচ্ছে। জানা গেছে, দু’ বেলা খাবার ও ২শ’ টাকা থেকে ২৫০ টাকা মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আমন আবাদ হয়েছে ২২ হাজার ৫৫০ হেক্টর। এতে করে মোট ৪৫ হাজার ৮১৩ মেট্রিক টন চাল উত্পাদন হয়েছে। অন্যান্য বছরের চেয়ে এবারে কৃষকদের মধ্যে গুটি ইউরিয়া ব্যবহার ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বোরো আবাদের জন্য কৃষকরা এখন পুরোদমে ব্যস্ত হয়ে উঠেছে আমন ধান কাটার জন্য। ধান ঘরে তোলা নিয়ে কৃষককুল ব্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন হাট-বাজারে নতুন ধান উঠলেও বেচা-কেনা খুবই কম। চিকন ধান প্রতিমণ ৫শ’ টাকা থেকে ৪২০ টাকা দরে বিক্রি হচ্ছে। মোটা ধান প্রতিমণ ৫২০ টাকা থেকে ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। দিগলবাগ গ্রামের কৃষক মোঃ নজরুল ইসলাম জানান, বড় আশা নিয়ে আমন ফসল করেছিলাম। কিন্তুু ন্যায্যমূল্য আমরা পাইনি। এ ফসল করতে প্রচুর টাকা ব্যয় হয়েছে। আমন ফসল করতে যে টাকা খরচ করেছি তা উঠবে না। ফলে আগামীতে অনেকেই বোরো ফসল করতে আগ্রহ হারিয়ে ফেলবে। শ্রমিকের অভাবের কারণ হচ্ছে যে, অনেকেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে কর্মস্থলে চলে গেছে। আবার কেউ কেউ বিদেশে চলে গেছে। এক সময়ে গফরগাঁও রেল স্টেশনে বিভিন্ন স্থান থেকে শত শত শ্রমিক আসত কৃষি কাজ করার জন্য।
কিন্তুু ভাগ্যের নির্মম পরিহাস যে, কালের বিবর্তনের সে দৃশ্য এখন আর চোখে পড়ে না।
কিন্তুু ভাগ্যের নির্মম পরিহাস যে, কালের বিবর্তনের সে দৃশ্য এখন আর চোখে পড়ে না।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


