Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

লোহাগাড়ার মুক্তিযোদ্ধা আবদুল শুক্কুর স্বীকৃতি পাননি আজও

মোহাম্মদ সেলিম তালুকদার, লোহাগাড়া, চট্টগ্রাম
স্বাধীনতার ৩৮ বছর পার হলেও স্বৃীকৃতি পাননি যুদ্ধাহত লোহাগাড়ার মুক্তিযোদ্ধা আবদুল শুক্কুর। ১৯৭১ সালে জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করলেও শেষ বয়সে রিকশা চালিয়ে সংসার চালাতে হচ্ছে তাকে। ৬৫ বছর বয়সে ৫ মেয়ে ও ২ ছেলের সংসার চালাতে তার কষ্টের সীমা নেই। দু’হাতে অস্ত্র চালাতে পারদর্শী এই জাতীয় বীরের কপালে আজও জোটেনি সরকারি কোনো সুযোগ সুবিধা। সকালে রিকশা নিয়ে বের হয়ে সন্ধ্যা পর্যন্ত যা আয় হয় তা দিয়েই তার সংসার চলে। ’৯১-র ঘূর্ণিঝড়ে হারিয়ে যায় তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ সংক্রান্ত সরকারি কাগজপত্র। মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর ছোড়া দুটি গুলি লাগে তার পায়ে । যার ক্ষতচিহ্ন এখনও মুছে যায়নি।
তিনি জানান, পাকিস্তান আমলে পুলিশ বাহিনীতে কর্মরত অবস্থায় দেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন আমরা চট্টগ্রাম কোর্ট বিল্ডিং ঘেরাও করি। পরে চট্টগ্রাম আন্দরকিল্লা মসজিদের কাছে পাকিস্তানিদের অস্ত্র ভাণ্ডার লুট করে পশ্চিম মাদারবাড়ী ৪নং জেটিতে হানাদার বাহিনীর মুখোমুখি হই। টানা দু’দিন আমাদের সঙ্গে পাকবাহিনীর মুখোমুখি যুদ্ধ চলে। ভারী অস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে টিকতে না পেরে আমরা চট্টগ্রামের দখল ছেড়ে পিছু হটতে থাকি। পায়ে হেঁটে রাঙ্গুনিয়া গিয়ে ৩ দিন ওখানে অবস্থান নেই। ওই সময় এলাকার রাজাকারদের সঙ্গে আমাদের মুখোমুখি যুদ্ধ হয় এবং আমার দু’পায়ে গুলি লাগে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?