নাজিরপুরের বলেশ্বর নদীতে ব্রিজ নির্মাণ করে চাঁদাবাজি
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বলেশ্বর নদীর উপরে ব্যক্তি উদ্যোগে আযরন ব্রিজ নির্মাণ করে অতিরিক্ত হারে টোল আদায় করছে স্থানীয় রাজলক্ষ্মী ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান। অবৈধ এ টোল আদায়ে ব্যবহার করা হচ্ছে সরকারি রসিদ। উপজেলা প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। জানা গেছে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাকসী গ্রামের মৃত রাজেন চৌকিদারের ছেলে সুকুমার মৃধা তত্ত্বাবধায়ক সরকারের সময় হঠাত্ করে প্রচুর বিত্ত-বৈভবের মালিক বনে যান । তিনি নিজ বাড়ি বাকসী গ্রামে এসে দি রাজলক্ষ্মী শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। সম্প্রতি সুকুমার মৃধা নাজিরপুর উপজেলা দিযে প্রবাহিত বলেশ্বর নদীর উপরে জনসাধারণের চলাচলের সুবিধার জন্য নিজ খরচে নভেম্বরে একটি আযরন ব্রিজ নির্মাণ করেন। ১২ ডিসেম্বর ব্রিজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ওইদিনই ব্রিজটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। জনকল্যাণে ও সমাজসেবার নামে সরকারি নদীর উপর ব্যক্তি উদ্যোগে ব্রিজটি নির্মাণ করা হয়েছে বলা হলেও তা উদ্বোধনের একদিন পর ১৩ ডিসেম্বর থেকে সাধারন মানুষ ও যানবাহন থেকে ইচ্ছামাফিক টোল আদায় করা হচ্ছে। নদীর উপরে নির্মিত এ ব্রিজ থেকে টোল আদায় বন্ধ করার জন্য সরকারে আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


