Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ঘন কুয়াশায় আলুর ব্যাপক ক্ষতির আশঙ্কা : চাষীরা শঙ্কিত

স্টাফ রিপোর্টার, পাবনা
গত ৫/৬ দিন ধরে পাবনার আশপাশের এলাকায় ঘন কুয়াশা পড়ছে। ঘন কুয়াশার কারণে আলুর ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ফলে পাবনার আলু চাষীরা শঙ্কিত হয়ে পড়েছেন। গত বছর আলুর মৌসুমে প্রচণ্ড কুয়াশা ও শীতে আলুর ফলন অনেকাংশে কমে গিয়েছিল। ফলে বাজারে আলুর দাম ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এ বছর অনেক আশা নিয়ে চাষীরা আলু লাগাচ্ছেন। ভুক্তভোগী চাষীরা জানান, কুয়াশা যদি দীর্ঘ সময় বিরাজ করে তাহলে আলুর ফলন ও বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাবে। অপরদিকে, প্রচণ্ড কুয়াশায় হঠাত্ শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েকদিন যাবত্ সকাল থেকে কুয়াশার মাত্রা আরও বৃদ্ধি পাওয়ায় মহাসড়কসহ বিভিন্ন রাস্তায় যানবাহনগুলোকে দুপুর পযর্ন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। হঠাত্ কুয়াশা ও শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দরিদ্র মানুষ বেকায়দায় পড়েছেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?